advertisement

Health Tips: ভাতের সঙ্গে অতিরিক্ত এটি খেলেই হতে পারে মৃত্যু, সতর্ক না হলেই চরম বিপদ

Last Updated:

Health Tips: নুন খাওয়া শরীরের পক্ষে কতটা ক্ষতিকর, তা জেনেও খাওয়ার সময় কাচা নুন খাচ্ছেন। উচ্চ রক্তচাপের কারণও হতে পারে নুন।

অনেকেই আছেন যারা খেতে বসার সময় পাশে নুনের কৌটো নিয়ে বসেন৷ ভাত হোক বা যে কোনও খাবার তার সঙ্গে সঙ্গে নুন খান। আর এতে নিজেইমারাত্মক বিপদ ডেকে আনছেন । নুন খাওয়া শরীরের পক্ষে কতটা ক্ষতিকর, তা জেনেও খাওয়ার সময় কাচা নুন খাচ্ছেন। উচ্চ রক্তচাপের কারণও হতে পারে নুন। তবে শুধু হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপই নয়,কিডনির নানান রোগেরও কারণ হতে পারে নুন । কিছু গবেষণার মতে নুন প্রতিরোধ ক্ষমতাও নষ্ট করে দেয়।
নুনের মূল উপাদান হল সোডিয়াম ক্লোরাইড। যেটি প্রাণীর জীবনের জন্য অপরিহার্য। কিন্তু অধিকাংশ সময়ে এটা জেনেও আমরা সেই কাজটি করি। নুনের এই স্বাদকে মৌলিক স্বাদ হিসেব গণ্য করা হয়। রান্নাতেই এটি মূলত ব্যবহার করা হয়। বিশেষত যাদের হাইপ্রেশার রয়েছে তাদের এই নুন খাওয়া একদমই ঠিক নয়। তাদের শরীরের জন্য নুন একপ্রকার বিষ।বেশি নুন মিশিয়ে কোনও খাবার খেলে পেটের সমস্যা হতে পারে।
advertisement
advertisement
অতিরিক্ত নুন খেলে পেটের সমস্যা হতে পারে। এমনকী পাকস্থলির ক্যান্সারেও আপনি আক্রান্ত হতে পারেন। যারা অতিরিক্ত নুন জাতীয় খাবার খেতে পছন্দ করেন, তাদের জন্য আশঙ্কা অনেক বেশি থাকে। অতিরিক্ত নোনতা জাতীয় খাবার খেলে জ্বর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার নুন জাতীয় খাবার খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়।
advertisement
নুনের মধ্যে আয়োডিন থাকে যা মস্তিষ্কের জন্য ভাল। তাই বলে লাগাতার নুন খাওয়া কখনওই ভাল নয়। সারাদিনে নুনের পরিমাণ ৫ গ্রামের মধ্যে রাখলে ৩০ লক্ষ পর্যন্ত মৃত্যু কমতে পারে। এর পাশাপাশি স্ট্রোকের ঝুঁকিও কমে। তাই জন্য কম পরিমাণে নুন খাওয়া দরকার। খাবারে বেশি পরিমাণে নুন ব্যবহার করেন বা বেশি নোনতা খাবার খান তবে সাবধান হোন এখনই। খাবারে বেশি পরিমাণে নুন ব্যবহার করার পরিবর্তে অন্যান্য বিকল্প ব্যবহার করে দেখতে পারেন। যেমন, নুনের বদলে লেবু পাউডার, আমের গুঁড়ো, লঙ্কা, আচার ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। রাতে খাবারের সময় অনেকেই পাঁপড়, আচার, সস, চাটনি বা নমকিন খাবার খেতে পছন্দ করেন। এই জিনিসগুলিতে প্রচুর পরিমাণে নুন থাকে। এই খাবারগুলিতে টেস্ট বাড়লেও উচ্চ রক্তচাপের জন্য তা ক্ষতিকর।
advertisement
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: ভাতের সঙ্গে অতিরিক্ত এটি খেলেই হতে পারে মৃত্যু, সতর্ক না হলেই চরম বিপদ
Next Article
advertisement
Abhishek Manu Singhvi:  ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
  • হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, তাঁর নামে থাকা সম্পত্তির মোট বাজারমূল্য ২৫০০ কোটি টাকা৷ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিঙ্ঘভিকে পুনরায় রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement