advertisement

Asthma Patients during Diwali: হাঁপানির সমস্যার জেরে কষ্ট হয় আতসবাজির দূষণে? রইল বাঁচার উপায়

Last Updated:

Asthma Patients during Diwali: যাঁরা হাঁপানি রোগী (Asthma Patients), যাঁদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাঁদের জন্য এই দূষণ প্রাণান্তকর হয়ে দাঁড়ায়

আলোর উৎসব দীপাবলিতে (Diwali 2021)  নিষিদ্ধ হলেও পোড়ান হয় শব্দবাজি (Fire Crackers)৷ তার জন্য শব্দ দূষণ তো হয়ই ৷ এছাড়া যে কোনও আতসবাজি জন্য পরিবেশ দূষিত হয়৷ যাঁরা হাঁপানি রোগী (Asthma Patients), যাঁদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাঁদের জন্য এই দূষণ প্রাণান্তকর হয়ে দাঁড়ায়৷
যাঁরা হাঁপানির শিকার, তাঁদের কিছু সাবধানতা অনুসরণ করতে হবে দীপাবলির বেশ কিছু দিন আগে থেকেই৷ একদিকে আলোর উৎসবের প্রস্তুতি, অন্যদিকে দূষণ থেকে বাঁচার প্রস্তুতি নিতেই হবে৷
আরও পড়ুন : অপ্রস্তুত অবস্থা এড়াতে পেটের মেদ কমাতে চান? আজ থেকেই শুরু করুন এই নিয়মগুলি
তার আগে দেখে নেওয়া যাক কী কী ধরনের সমস্যা এ সময়ে সঙ্গী হয়৷ দীপাবলির পরবর্তী সময়ে অনেকেই অভিযোগ করেন, চোখ ও গলার সংক্রমণের ৷ এছাড়া শুকনো সর্দি এবং জ্বরের সমস্যা তো লেগেই থাকে৷ আতসবাজিতে থাকা বিষাক্ত রাসায়নিক থেকে যে দূষিত কণা এবং গ্যাস বেরিয়ে আসে, তার থেকে ব্রঙ্কাইটিস হয়৷ পাশাপাশি বেড়ে যায় সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ৷ ফলে সব মিলিয়ে, হাঁপানি থাকুক বা না থাকুক, দীপাবলির সময়ে দূষণ থেকে বাঁচতে অল্পবিস্তর সতর্কতা নিতে হবে সকলকেই৷
advertisement
advertisement
আরও পড়ুন : আমাদের আনন্দ যেন ওদের কষ্টের কারণ না হয়; দীপাবলিতে পোষ্যকে সুরক্ষিত রাখুন এই উপায়ে!
অ্যাজমা, ব্রঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যায় দীপাবলীর বেশ কিছু দিন আগে থেকেই সতর্কতা নিতে হবে৷ যাঁদের সমস্যা আছে, তাঁদের এই সময়ে অযথা বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে৷ যদি একান্তই বেরতে হয়, তাহলে অ্যাজম্যাটিক রোগীদের এন-৯৫ মাস্ক পরতে হবে৷ এর ফলে বায়ুবাহিত কণা আটকে যাবে ৯৫ শতাংশ পর্যন্ত৷ সার্জিক্যাল মাস্ক কিন্তু পরা যাবে না৷
advertisement
আরও পড়ুন : গয়না ছাড়া আর কোন কোন জিনিস কিনতে পারেন ধনত্রয়োদশীতে
যদি কারও শ্বাসকষ্ট হয়, তাহলে সেই পরিস্থিতিতে সবথেকে সেরা হল ধোয়াঁচ্ছন্ন জায়গা থেকে দূরে সরে যেতে হবে৷ দরজা জানালা বন্ধ এমন কোনও ঘরে বসে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র চালিয়ে দিতে হবে৷ ইনহেলার নিয়েও সমস্যা থেকে রেহাই না পেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ৷ হাঁপানিরোগীরা তীব্র পরিবেশ দূষণের এই সময়ে বিরত থাকুন মদ্যপান থেকেও৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Asthma Patients during Diwali: হাঁপানির সমস্যার জেরে কষ্ট হয় আতসবাজির দূষণে? রইল বাঁচার উপায়
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement