advertisement

Bhai dooj| Recipe|| রাজা-বাদশার চেয়ে ভাই কম কীসে! ভাইফোঁটায় নিজের হাতে রাঁধুন চিকেন আকবরি...

Last Updated:

Chicken Akbari Recipe: ছোট ভাই বা দাদার জন্য যদি নিজে হাতে চিকেন আকবরি রান্না করেন তাহলে তাঁদের চোখে যে আনন্দের চমক দেখা যাবে তা সত্যিই অমূল্য।

 চিকেন আকবরি। সংগৃহীত ছবি।
চিকেন আকবরি। সংগৃহীত ছবি।
#কলকাতা: প্রিয়জনের জন্য নিজে হাতে কিছু রান্না করার মজাই আলাদা। কারণ সেই রান্নায় থাকে ভালোবাসা আর স্নেহের ছোঁওয়া। কেনা খাবারে কি আর এইসব পাওয়া যায়? ভাইফোঁটায় ছোট ভাই বা দাদার জন্য যদি নিজে হাতে চিকেন আকবরি রান্না করেন তাহলে তাঁদের চোখে যে আনন্দের চমক দেখা যাবে তা সত্যিই অমূল্য। রইল সেই সুস্বাদু রান্নার রেসিপি...
উপকরণ:
৫০০ গ্রাম চিকেন
advertisement
২টি কাঁচা লঙ্কা
১ টেবিল চামচ আদা বাটা
১/২ কাপ দই
১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
১/২ চা চামচ দারচিনি
২ লবঙ্গ
৫০ গ্রাম কাজু
২ টেবিল চামচ সর্ষের তেল
১ মুঠো ধনেপাতা
১/২ কাপ পেঁয়াজ
১ টেবিল চামচ রসুন বাটা
১/২ কাপ টম্যাটো কুচি
advertisement
দেড় চা চামচ গরম মশলা গুঁড়ো
১ চা চামচ হলুদ
২টি সবুজ এলাচ
৫০ গ্রাম নারকেল কোরা
২ চা চামচ ধনে গুঁড়ো
২ টেবিল চামচ ঘি
প্রয়োজন অনুযায়ী নুন
প্রণালী:
মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। পাত্রে ঘি গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে নেড়ে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ দিয়ে ভাজতে হবে বাদামি না হয়ে যাওয়া পর্যন্ত। লঙ্কা ও পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আদা, রসুন বাটা ও টম্যাটো দিতে হবে। আন্দাজমতো নুন দিয়ে মিশিয়ে দিতে হবে।
advertisement
আরও পড়ুন: দীপাবলি বা ভাইফোঁটার পাতে আলো ছড়াক মাংসের কচুরি! কী ভাবে বানাবেন, রইল রেসিপি
তার মধ্যে চিকেন দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না মাংসের রঙ পাল্টে যায়। সব রকমের মশলা দিয়ে ভাল করে নেড়ে দই দিয়ে পাত্রের ঢাকা বন্ধ করে দিতে হবে। মাংস যতক্ষণ রান্না হচ্ছে তার মধ্যে কাজুবাদাম ও নারকেল বেটে বা ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিতে হবে। যখন মশলা তেল ছাড়বে, আধ কাপ জলের সঙ্গে এই কাজুবাটা মিশিয়ে দিয়ে দিতে হবে মাংসের মধ্যে। তারপর তাতে দিয়ে দিন ধনেপাতা। আবার পাত্রের ঢাকা বন্ধ করে ৫ মিনিট রান্না করুন। মাংস আঁচ থেকে নামানোর আগে সামান্য কসুরি মেথি হাতে ডলে নিয়ে দিয়ে দিন। যদি টম্যাটোর টক স্বাদ পছন্দ হয় তাহলে কাজু আর নারকেল বাটার সময়েও একটু টম্যাটো দিয়ে দেওয়া যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bhai dooj| Recipe|| রাজা-বাদশার চেয়ে ভাই কম কীসে! ভাইফোঁটায় নিজের হাতে রাঁধুন চিকেন আকবরি...
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement