Carrot Burfi Recipe: খুব সহজে, একদম কম সময়ে, বাড়িতে তৈরি করুন গাজরের বরফি! জানুন পদ্ধতি
- Reported by:Piya Gupta
- Published by:Piya Banerjee
Last Updated:
Carrot Burfi Recipe: গাজরের বরফি খেতে দারুণ! তৈরি করাও খুব সহজ! জেনে নিন বাড়িতেই কীভাবে বানাবেন এই বরফি!
উত্তর দিনাজপুর: শীতকালে বাড়িতেই বানিয়ে নিন গাজরের বরফি। শীতকালের বাজারে অন্যতম সবজি হল গাজর । শীতকালে গাজর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। শীত পুরোপুরি বিদায় নেওয়ার আগে বাড়িতে গাজরের নানা পদ বানিয়ে নিতে পারেন। তার মধ্যে রয়েছে গাজর দিয়ে তৈরি বরফি। এই সুস্বাদু মিষ্টি তৈরির প্রণালী অনেকেরই অজানা। জেনে নিন কীভাবে বাড়িতেই খুব সহজে বানাবেন গাজরের বরফি।
গাজরের বরফি বানাতে গাজর ধুয়ে কুড়িয়ে নেওয়ার পর পরিমাণ মতো খোয়া, চিনি, বাদাম, এলাচ, ঘি নিয়ে নিন।প্রথমে একটি কড়াইয়ের মধ্যে ঘি গরম করে সেই কড়াই এর মধ্যে একটু দারুচিনি আরেকটু এলাচ দিয়ে ভালভাবে ভেজে নিয়ে, গ্রেট করা গাজর টি দিয়ে ভালভাবে নাড়তে থাকুন এবং অল্প লবণ দিয়ে দিন।
advertisement
advertisement
এরপর ঘি এর মধ্যে গাজর কুচিটিকে ভালভাবে ভেজে তিন মিনিটের মতো ভেজে নিয়ে যখন গন্ধ বেরোতে শুরু করবে এরপর গাজর সিদ্ধ করার জন্য একটু গরম জল অ্যাড করুন। এরপর ঢাকা চাপা দিয়ে গাজরটি সেদ্ধ হয়ে এলে সে গাজরের মধ্যে চিনি, খোয়াক্ষীর সহ সমস্ত উপকরণ দিয়ে ভালভাবে মিনিট দশেকের মতো ভেজে। এরপর গাজর ভালভাবে হয়ে এলে অন্য একটি পাত্রে ঘি মাখিয়ে সে পাত্রের মধ্যে ভালভাবে হয়ে আসা গাজরটি দিয়ে চেপে নিন। এরপর পাত্রের মধ্যে গাজরটি বরফির শেপে কেটে নিজের পছন্দমত ড্রাই ফ্রুট দিয়ে পরিবেশন করুন গাজরের বরফি।
advertisement
পিয়া গুপ্তা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 25, 2025 5:35 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Carrot Burfi Recipe: খুব সহজে, একদম কম সময়ে, বাড়িতে তৈরি করুন গাজরের বরফি! জানুন পদ্ধতি








