advertisement

Personality: শরীরী ভাষাতেই বোঝা যাবে ব্যক্তিত্ব ! কাছের মানুষটি আসলে কেমন, জেনে নিন

Last Updated:

Body Language: দেখে নেওয়া যাক, কী ভাবে বুঝতে হবে যে, সেই মানুষটি আমাদের প্রতি কেমন মনোভাব ব্যক্ত করছেন শরীরী ভাষার দ্বারা৷

photo source collected
photo source collected
#কলকাতা: নতুন কোনও মানুষের সঙ্গে আলাপ হল৷ কিন্তু মানুষটিকে বোঝা যাবে কী ভাবে? শুধু কথা শুনে বা হাঁটা-চলা দেখে তো আর মানুষকে পুরোপুরি বোঝা যায় না! তবে উপায় রয়েছে৷ কী সেই উপায়?
বডি ল্যাঙ্গুয়েজ (Body Language) বা শরীরী ভাষা অথবা আদব-কায়দা এমন বিষয়, যা দেখে সহজেই বুঝে নেওয়া যায় মানুষটির ব্যক্তিত্ব (Personality)৷ আর মানুষটি আমাদের প্রতি কেমন ধারণা রাখে, সেটাও সহজে আঁচ করা যায়৷ দেখে নেওয়া যাক, কী ভাবে বুঝতে হবে যে, সেই মানুষটি আমাদের প্রতি কেমন মনোভাব ব্যক্ত করছেন শরীরী ভাষার দ্বারা৷
advertisement
ক্ষমতা এবং মূল্যায়ন:
ধরা যাক, আমরা কিছু একটা বলছি৷ সেখানে বসে কেউ হয় তো আঙুল দিয়ে ক্রমাগত নিজের নাকের উঁচু অংশটায় যদি টোকা দিতে থাকেন, তা হলে বুঝতে হবে তিনি আমাদেকে নেতিবাচক ভাবে বিবেচনা করছেন৷ আর তাঁদের কাঁধ দু’টি যদি পিছনের দিকে টানটান থাকে, তা হলে বুঝতে হবে যে, সেই মানুষটি অত্যন্ত ক্ষমতাশালী এবং সাহসী৷
advertisement
advertisement
সিদ্ধান্তহীনতা এবং আত্মবিশ্বাসের অভাব:
আবার কখনও এমন মানুষ দেখতে পাওয়া যাবে, যাঁরা বারবার কানে হাত দিচ্ছেন৷ এর অর্থ কী? আসলে এর অর্থ হল, সেই মানুষটি সিদ্ধান্ত নিতে পারেন না৷ সিদ্ধান্তহীনতায় ভোগেন৷ আবার অনেক সময় কিছু মানুষের দেখা পাওয়া যায়, যাঁরা কারও প্রশংসা করছেন অথচ তাঁদের মাথা নিচু৷ তখন বুঝতে হবে সেই মানুষটি হয় তো লাজুক হতে পারেন, অথবা সে রকম আত্মবিশ্বাসী নন৷
advertisement
আগ্রহ ও দুর্বলতা:
লক্ষ্য করলে দেখা যাবে, কথা বলার সময়ে কেউ মাথা নাড়াচ্ছেন৷ তা হলে বুঝতে হবে, তিনি আমাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যেতে আগ্রহী৷ তবে যদি দেখা যায়, খুব বেশি মাথা নাড়াচ্ছেন, তখন বুঝতে হবে, সেই মানুষটি বাক্যালাপ চালিয়ে যেতে একেবারেই আগ্রহী নন৷ কিন্তু আমাদের মনে আঘাত দিতে চান না বলে তিনি সেটা সামনাসামনি বলছেন না৷
advertisement
আবার অনেক সময় দেখা যায়, কথা বলার সময় কারও কারও হাতের তালু উপরের দিকে মুখ করে রয়েছে, তা হলে বোঝা যাবে, ওই মানুষটি বেশ খোলামেলা৷
শ্রদ্ধা ও নিয়ন্ত্রণ:
এমন অনেকে আছেন, যাঁরা কথা বলার সময় অন্যের দিকে আঙুল উঁচিয়ে থাকেন৷ এ রকম দেখলে বুঝতে হবে যে, উল্টো দিকে থাকা মানুষটির প্রতি এঁদের কোনও রকম শ্রদ্ধা নেই৷ আর গোটা হাত নেড়ে যদি কেউ অন্যের উদ্দেশে কথা বলেন, সে ক্ষেত্রে বুঝতে হবে সেটা নিয়ন্ত্রণের ইঙ্গিত৷
advertisement
ধৈর্য এবং অসম্মতি:
কথাবার্তা বলার সময় অনেককেই ঘাড় চুলকোতে দেখা যায়৷ তা হলে বুঝতে হবে, সেই মানুষটি আমাদের কথার সঙ্গে সহমত নন৷ আবার অনেক সময় লক্ষ্য করলে দেখা যাবে, কেউ সামনের দিকে ঝুঁকে বসে আছেন আর তাঁর হাত দু’টো হাঁটুর উপর রাখা৷ তা হলে বুঝতে হবে, সেই মানুষটা ওই মুহূর্তে জায়গা ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন৷
advertisement
বিশ্লেষণ:
অনেকে সময় দেখা যায়, কিছু মানুষ কথা বলার সময় আমাদের চোখের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছেন৷ এতে হয় তো আমরা অস্বস্তি বোধ করছি৷ এমন হলে বুঝতে অসুবিধা নেই, সেই মানুষটা আমাদের সামনে মিথ্যে বলছেন৷ আবার কথা বলার সময় এটাও লক্ষ্য করতে হবে যে, কেউ কেউ চোখের পলক না-ফেলে আমাদের দিকে চেয়ে রয়েছেন কি না, তা হলে ধরে নিতে হবে যে, সেই মানুষটি আমাদের বিশ্লেষণ করছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Personality: শরীরী ভাষাতেই বোঝা যাবে ব্যক্তিত্ব ! কাছের মানুষটি আসলে কেমন, জেনে নিন
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement