advertisement

Bhapa Sandesh Recipe: ব্লাড সুগারের জন্য মিষ্টি খান না? সামান্য উপকরণে বাড়িতেই বানান চিনি ছাড়া ভাপা সন্দেশ! রইল সহজ রেসিপি

Last Updated:

Bhapa Sandesh Recipe: বাড়িতে এ বার বানিয়ে ফেলুন একেবারে চিনি ছাড়া সুগার ফ্রি মিষ্টি বা ভাপা সন্দেশ। মিষ্টির দোকানের মতোই বানিয়ে ফেলুন চিনি ছাড়া ভাপা সন্দেশ

+
ভাপা

ভাপা সন্দেশ 

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: বাঙালির শেষ পাতে মিষ্টি না হলে ঠিক জমে না। তবে জিভে জল এলেও ডায়াবেটিস রোগী কিংবা স্বাস্থ্য সচেতন মানুষ মিষ্টি দেখলেই এড়িয়ে যায়। বাজারে যদিও সুগার ফ্রি মিষ্টি পাওয়া যায়। তাহলেও বাড়িতে এ বার বানিয়ে ফেলুন একেবারে চিনি ছাড়া সুগার ফ্রি মিষ্টি বা ভাপা সন্দেশ। মিষ্টির দোকানের মতোই বানিয়ে ফেলুন চিনি ছাড়া ভাপা সন্দেশ।
এর জন্য প্রথমেই ছানা তৈরি করে নিতে হবে। দুধ ভাল ভাবে গরম করে তারপর সেই দুধটি ভিনিগার কিংবা লেবু দিয়ে কাটিয়ে নিতে হবে। ভিনিগারের সঙ্গে সামান্য জল অল্প অল্প করে মিশিয়ে দিলে ছানা কেটে যাবে। এর পর ছানা কেটে গেলে জল দিয়ে ঝরিয়ে নিন । পারলে একটি সুতির কাপড়ের সঙ্গে ছানাটি বেঁধে জল ঝরিয়ে নিন।
advertisement
আরও পড়ুন : কোন ভিটামিনের অভাবে ব্লাড সুগারে তিলে তিলে শেষ হয়ে যায় শরীর? ডায়াবেটিস কমাতে খেতেই হবে কোন ভিটামিন? জানুন
এরপর ছানার সঙ্গে সামান্য পরিমাণ এলাচগুঁড়ো দিয়ে মাখিয়ে নিন। এর পর একটি টিফিনবাক্সের মধ্যে ঘি মাখিয়ে ছানা বসিয়ে কড়াইতে জল দিয়ে টিফিনবক্সের মুখ বন্ধ করে জলের ভাপে বসালেই তৈরি হয়ে যাবে ভাপা সন্দেশ। ১৫ থেকে ২০ মিনিটে তৈরি আপনার সুস্বাদু ভাপা সন্দেশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bhapa Sandesh Recipe: ব্লাড সুগারের জন্য মিষ্টি খান না? সামান্য উপকরণে বাড়িতেই বানান চিনি ছাড়া ভাপা সন্দেশ! রইল সহজ রেসিপি
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement