advertisement

Beetroot Side Effects: উপকারিতায় ঠাসা বিট কোনও কোনও সময় চরম ক্ষতিকর! জানুন কখন এই সবজি পাতেও তুলবেন না

Last Updated:

Beetroot Side Effects: শীতকালীন সবজি বিটের আরও ভূমিকা আছে। এর শারীরিক উপকারিতা বলে শেষ করা যায় না। নানা কারণে শীতের ডায়েটের সঙ্গী করুন বিটকে।

শুধু ভেজিটেবল চপের পুরই নয়। শীতকালীন সবজি বিটের আরও ভূমিকা আছে। এর শারীরিক উপকারিতা বলে শেষ করা যায় না। নানা কারণে শীতের ডায়েটের সঙ্গী করুন বিটকে। পুষ্টিবিদ অবনী কৌল জানিয়েছেন, শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে উপকারী বিটের রস। যাঁরা রক্তাল্পতায় আক্রান্ত, তাঁরা লেবুর রস দিয়ে বিটের রস পান করুন।
জন্ডিস ও ফ্যাটি লিভারের মতো শারীরিক সমস্যাতেও বিট রাখতে পারেন পথ্যে। শীতকালে মরশুমি সর্দিকাশি থেকে রক্ষা করে বিটের ওষধি গুণ। বিটের পটাশিয়াম ও নাইট্রেট যৌগ রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। নিয়ন্ত্রণ করে উচ্চরক্তচাপ। বিটরুটের পুষ্টিগুণ কম রাখে হৃদরোগের আশঙ্কা। ফিল গুড হরমোন সেরোটোনিন ও ডোপামিনের ক্ষরণ বৃদ্ধি করে বিটের রস। স্ট্রেস কাটিয়ে উঠতে যা অত্যন্ত প্রয়োজনীয়। ছানি-সহ অন্যান্য চোখের রোগ প্রতিরোধ করে দৃষ্টিশক্তি ভাল রাখে বিটের রস। ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। রোধ করে হাড়ের ক্ষয়রোগও।
advertisement
আরও পড়ুন : পুত্রবধূর কসমেটিক্সে সাজছেন শাশুড়ি! বাড়িতেও থাকছেন মেকআপ করেই! শাশুড়ি-বউয়ের ঝগড়া থামাতে নাজেহাল পুলিশ
তবে এত উপকারিতা সত্ত্বেও কোনও কোনও শারীরিক ক্ষেত্রে বিট এড়িয়ে চলতে হবে। কিডনি স্টোনের মতো শারীরিক সমস্যার আশঙ্কা থাকলে ডায়েটে বিট রাখবেন না। ডায়াবেটিস, গেঁটে বাত, অ্যালার্জির মতো সমস্যাতেও বিট বর্জনীয়। ডায়েটে যোগ করলেও সব সময় পরিমিত পরিমাণে খাবেন। অতিরিক্ত খেলে সব খাবারেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে। তাই ডাক্তারের মত অনুযায়ী বিট রাখুন আপনার শীতের ভোজনবিলাসে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Beetroot Side Effects: উপকারিতায় ঠাসা বিট কোনও কোনও সময় চরম ক্ষতিকর! জানুন কখন এই সবজি পাতেও তুলবেন না
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement