advertisement

ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখতে চান ? দুধের থেকে ভাল আর কী আছে...

Last Updated:
দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল ৷ এটা তো কারোরই অজানা নয় ৷ কিন্তু শুধু খাওয়াই নয়, রূপের জেল্লা বাড়াতেও দুধের জুড়ি মেলা ভার ৷ ক্রিম বা কসমেটিক্সের জন্য খরচও হয় প্রচুর ৷ দুধ দিয়ে কিন্তু প্রাকৃতিক উপায়েই ত্বকের জেল্লা বাড়াতে পারবেন সহজেই ৷ শুষ্ক ত্বককে সতেজ রাখতে, ফেসপ্যাক হিসেবে, ক্লিনজার, ত্বকের দাগ মেটানো ইত্যাদি সব ক্ষেত্রেই দুধ ব্যবহার করা যেতে পারে অনায়াসেই ৷ কিন্তু সেটা কীভাবে ? জেনে নিন ৷
১. ক্লিনজার হিসেবে দুধের ব্যবহার করা খুবই উপকারি ৷ ত্বককে ময়লা মুক্ত রাখতে দুধের ব্যবহার করা যেতেই পারে ৷ তুলো দুধে ভিজিয়ে সারা মুখে ঘষে নিন ৷ পাঁচ মিনিট ধরে ঘষলেই হবে ৷ এরপর মুখ ধুয়ে নিন গরম জলে ৷ অনেকটাই সতেজ লাগবে আপনার ৷
২. শুষ্ক ত্বককে সতেজ করার কাজেও দুধের ব্যবহার করুন ৷ তুলো দিয়ে দুধ মুখে মেখে নিলেই হবে ৷ ২০ মিনিট লাগিয়ে রেখে দিন ৷ তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন ৷ সারাদিনের পর ফ্রেশ লাগবে অনেকটাই ৷
advertisement
advertisement
aditi_budhathoki_kri_01
৩. দাগহীন ত্বকের জন্যও দুধ খুব উপকারি ৷ দুধের সঙ্গে গ্রিন টি মিশিয়ে একটি প্যাক তৈরি করুন ৷ স্নানের আগে সেই প্যাক লাগাতে হবে ১৫ মিনিট ৷ রোজ নিয়মিত এই প্যাক লাগান ৷ সুফল পাবেনই ৷ এমনকী, পুড়ে যাওয়া ত্বকের দাগ দূর করতেও দুধ অত্যন্ত উপকারি ৷ ফোস্কা বা পোড়ার দাগ তুলতে ব্যবহার করুন দুধের সর ৷
advertisement
৪. ফেশিয়ালের জন্য ফেসপ্যাক লাগান ? কোনও প্রয়োজনই নেই ৷ কারণ দোকান থেকে ফেসপ্যাক না কিনে এবার বাড়িতেই বানিয়ে নিন ৷ এর জন্য লাগবে দুধ এবং মধু ৷ এই প্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন ৷ এরপর গরম জল দিয়ে মুখ ধুয়ে নিলেই হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখতে চান ? দুধের থেকে ভাল আর কী আছে...
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement