advertisement

Bay Leaves Benefits: তেজপাতার তেজেই দূর মশা, পোকামাকড় থেকে অশুভ দৃষ্টি! জানুন পদ্ধতি

Last Updated:

Bay Leaves Benefits: জানেন কি তেজপাতা আপনার বাড়ি থেকে পোকামাকড়ের উপদ্রবও দূর করে। সংসারে এবং বাড়িতে পড়তে দেয় না অশুভ ছায়া

তেজপাতায় আছে লিনালুন যৌগ
তেজপাতায় আছে লিনালুন যৌগ
বিরিয়ানি, পোলাও থেকে শুরু করে অন্যান্য আমিষ রান্নায় আলাদা মাত্রা যোগ করে তেজপাতার উপস্থিতি। নিরামিষ রান্নাতেও তেজপাতা ব্যবহারের রীতি বহু প্রাচীন। কিন্তু জানেন কি তেজপাতা আপনার বাড়ি থেকে পোকামাকড়ের উপদ্রবও দূর করে। সংসারে এবং বাড়িতে পড়তে দেয় না অশুভ ছায়া।
মসলিনের কাপড়ের পুঁটুলিতে রাখুন তেজপাতা ও লবঙ্গ। তার পর সেটা রাখুন আটা বা ময়দার পাত্রে। এর ফলে সবরকম পোকামাকড় দূরে থাকবে। তেজপাতায় আছে লিনালুন যৌগ। তাই তেজপাতা পোড়ানো হলে সেই গন্ধ থেরাপটিক উপকারিতা নিয়ে আসে। অ্যারোমাথেরাপিতে মানসিক চিন্তা, উদ্বেগ, ক্লান্তি কমায় তেজপাতার গন্ধ। মানসিক প্রশান্তি পাওয়া যায় তেজপাতার সুবাস থেকে।
advertisement
২ টো বা ৪ টে লবঙ্গদানা, সামান্য কর্পূর এবং ২ টো তেজপাতা যেকোনও পাত্রে পুড়িয়ে নিন প্রদীপের আলোয়। তাহলে আপনার বাড়ি থেকে দূর হবে অশুভ প্রভাব। শীতকালে মশা ও অন্যান্য কীটপতঙ্গের উপদ্রব বাড়তে পারে। সেই সমস্যা থেকে রেহাই পেতে পেঁয়াজের খোসার সঙ্গে কিছু তেজপাতা পুড়িয়ে সেই ধোঁয়া ছড়িয়ে দিন বাড়ির বিভিন্ন অংশে। এই ধোঁয়ার গন্ধে মশা ও পোকামাকড়ের সমস্যা কমবে।
advertisement
advertisement
বাড়ির বাগানের বিভিন্ন গাছে অনেক সময় পিঁপড়ে-সহ অন্য পোকামাকড়ের আক্রমণ দেখা দেয়। সেক্ষেত্রেও টোটকা হিসেবে তেজপাতা ব্যবহার করুন। গাছের গোড়ায় তেজপাতা দিয়ে রাখলে কমবে সমস্যা।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bay Leaves Benefits: তেজপাতার তেজেই দূর মশা, পোকামাকড় থেকে অশুভ দৃষ্টি! জানুন পদ্ধতি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement