advertisement

Asthma Symptoms & Treatment: শ্বাসকষ্টে দমবন্ধ অবস্থা? এর কারণ কী? প্রতিকারের উপায়ই বা কী, জানুন ডাক্তার কী বলছেন

Last Updated:

Asthma Symptoms & Treatment: অ্যাজমার সমস্যা থাকলে অবশ্যই সময় থাকতে সতর্ক হওয়া প্রয়োজন। এর পাশাপাশি অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত দরকার।

+
প্রতিকী

প্রতিকী ছবি (ছবি সৌজন্য - ইন্টারনেট)

সার্থক পণ্ডিত, কোচবিহার: অ্যাজমা কিংবা শ্বাসকষ্ট সমস্যা মানেই আক্রান্ত রোগীর ক্ষেত্রে অসহ্যকর অবস্থা। এই যন্ত্রণা যিনি ভোগ করেছেন, একমাত্র তিনিই জানেন ঠিক কতটা অসুবিধা হতে পারে। তাই অ্যাজমার সমস্যা থাকলে অবশ্যই সময় থাকতে সতর্ক হওয়া প্রয়োজন। এর পাশাপাশি অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত দরকার। তবে একেবারেই নিজের ইচ্ছেমতো ওষুধ খাওয়া উচিত নয়। এর ফলে হিতে বিপরীত হতে পারে এই সমস্যা। অ্যাজমার সমস্যা কেন হয়? কী কী উপসর্গ দেখলে বুঝবেন আপনি অ্যাজমায় আক্রান্ত? কী কী সতর্কতা মেনে চলা উচিত? এই সমস্ত বিষয়ে কোচবিহারের এক অভিজ্ঞ চিকিৎসক অর্ণব নিয়োগী জানাচ্ছেন। আসুন জেনে নেওয়া যাক তিনি কী বলছেন।
অভিজ্ঞ চিকিৎসক অর্ণব নিয়োগী জানান, “সামান্য সর্দির সমস্যা থেকে পরবর্তীকালে অ্যাজমার আকার ধারণ করতে পারে। যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা সতর্ক থাকুন। ফুসফুস এবং শ্বাসনালীতে সংক্রমণের পাশাপাশি অ্যাজমার সমস্যাও দেখা দিতে পারে নিমেষে। বিভিন্ন ধরনের অ্যালার্জি, মূলত জ্বর, সর্দি-কাশি এসবের ফলে আচমকাই শ্বাসকষ্ট শুরু হতে পারে। হঠাৎ মনে হতে পারে আপনি যেন শ্বাস নিতে পারছেন না। এই সমস্যাই ক্রমশ অ্যাজমার আকার নেবে। অনেক সময় অনেক ওষুধের সাইড এফেক্ট বা পার্শ্বপ্রক্রিয়াতেও অ্যাজমার শ্বাসকষ্ট হতে পারে। অ্যাসিডিটি বা বদহজমের সমস্যা থেকেও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় অনেকের শরীরে। তাই অ্যাজমা রোগীরা বা যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তাঁদের ক্ষেত্রে বেশি তেলমশলা যুক্ত খাবার এড়িয়ে চলাই স্বাস্থ্যের পক্ষে ভাল।”
advertisement
আরও পড়ুন : রোজ ১২ কেজি ফল, ১২০ কেজি পশুখাদ্য! দেশের ‘সবথেকে রোগা হাতি’ থেকে ওভারওয়েট হওয়ার পথে লক্ষ্মী
তিনি আরও জানান, “অ্যাজমা রোগীদের ক্ষেত্রে  ট্রিগারের কারণ হতে পারে অবসাদ। ধুলো এবং ধোঁয়া থেকে মারাত্মক ভাবে বাড়তে পারে অ্যাজমা। এর ফলে শ্বাসযন্ত্রে একাধিক সমস্যা দেখা দিতে পারে। ঘুমের মধ্যে দমবন্ধ ভাব অনুভব করতে পারে রোগী। হঠাৎই মনে হতে পারে যেন আর শ্বাস নিতে পারছেন না অ্যাজমার আক্রান্ত রোগী। অ্যাজমা থেকে বিভিন্ন ইনফেকশন বা সংক্রমণ হতে পারে ফুসফুসে। এবং বাচ্চাদের ক্ষেত্রে অ্যাজমা হলে কষ্ট সবচেয়ে বেশি।” যদি এই রোগের কোনও উপসর্গ বা সমস্যা লক্ষ করেন, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করুন। তাহলেই খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Asthma Symptoms & Treatment: শ্বাসকষ্টে দমবন্ধ অবস্থা? এর কারণ কী? প্রতিকারের উপায়ই বা কী, জানুন ডাক্তার কী বলছেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement