advertisement

Ashadha Amavasya 2023: রবিবার আষাঢ় অমাবস্যা, এই তিথিতে পুণ্য অর্জনের জন্য কী কী করবেন, কী করবেন না, জানুন

Last Updated:

Ashadha Amavasya 2023: এ বার আষাঢ় মাসের শুরুতেই পড়েছে অমাবস্যা তিথি

প্রাচীন রীতি ও প্রচলিত মত অনুযায়ী আষাঢ় মাসের অমাবস্যা তিথি বা আষাঢ় অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ। এ বার আষাঢ় মাসের শুরুতেই পড়েছে অমাবস্যা তিথি। দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী এ বছর আষাঢ় অমাবস্যা তিথি শুরু হবে শনিবার, ১৭ জুন সকাল ৯ টা ১৩ মিনিটে। এই পুণ্য তিথি থাকবে ১৮ জুন রবিবার সকাল ১০ টা ৮ মিনিট ৬ সেকেন্ড পর্যন্ত।
জেনে নিন এই তিথিতে কোন কোন কাজ করলে পুণ্য অর্জন হবে।
# অশ্বত্থ গাছের নীচে ঘি বা সর্ষের তেলের প্রদীপ রেখে মন্ত্রোচ্চারণ ও পুজোপাঠ করলে বিঘ্ননাশ হয়। অনেকে অশ্বত্থ গাছকে প্রদক্ষিণও করেন।
advertisement
# এই তিথিতে পবিত্র নদীতে স্নানের পর দানধ্যান করার রীতি দীর্ঘ দিন ধরে প্রচলিত। স্নানের জন্য শুভ সময় হল ভোর ৪.০৩ মিনিট থেকে ভোর ৪.৪৩ মিনিট।
advertisement
# পিতৃতর্পণের জন্য এই পুণ্যতিথি আদর্শ।
# এই তিথিতে তিল তর্পণ এবং অন্নদান করলে ইচ্ছে পূর্ণ হয়।
# পুণ্যার্থীরা এই তিথিতে উপবাসও করেন।
তবে এই তিথিতে কিছু কিছু কাজ পালন করা নিষিদ্ধ। জ্যোতিষশাস্ত্রে অমাবস্যাকে বলা হয় ‘রিক্ত তিথি’। তাই বিবাহ, গৃহপ্রবেশ, নতুন সম্পত্তি বা বাহন ক্রয়ের মতো শুভ কাজ এই তিথিতে নিষিদ্ধ।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ashadha Amavasya 2023: রবিবার আষাঢ় অমাবস্যা, এই তিথিতে পুণ্য অর্জনের জন্য কী কী করবেন, কী করবেন না, জানুন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement