advertisement

East Bardhaman News: ​রেস্তোরাঁ যেন আর্ট গ্যালারি! নতুন শিল্পীদের জন্য বিশেষ সুযোগ বর্ধমানে

Last Updated:

শহরের ব্যস্ত রাস্তার এক কোণে ছোট্ট একটা ক্যাফে।দরজা ঠেলে ভেতরে ঢুকলেই যেন চোখের সামনে ভেসে উঠবে এক মায়াবী জগৎ। যেখানে প্রতিটি দেয়াল যেন বলে শিল্পীদের গল্প।

+
র্ধমানে

র্ধমানে শিল্পের আঙিনা ‘ক্যাফেলেরি’

বর্ধমান: শহরের ব্যস্ত রাস্তার এক কোণে ছোট্ট একটা ক্যাফে। দরজা ঠেলে ভিতরে ঢুকলেই যেন চোখের সামনে ভেসে উঠবে এক মায়াবী জগৎ। কারণ এই ক্যাফে আর পাঁচটা সাধারণ ক্যাফের মত নয়৷ এখানে প্রিয়জন, বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে কফি কাপে চুমুক দিতে দিতে আপনি উপভোগ করতে পারেন দুর্দান্ত সব চিত্রকর্ম। এক একটি দেওয়াল যেন এক একটি শিল্পীর বলা গল্পের মত। নতুন শিল্পী ও ছোট ছোট আঁকার স্কুলগুলিতে মঞ্চ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বর্ধমানের এই ক্যাফে।
বর্ধমানের বাসিন্দা দীপান্বেষ দাস। ছোট থেকেই ভালবাসেন ছবি আঁকতে তাই লকডাউনের শেষের দিকে যখন নিজের ক্যাফে খোলেন তখন নিজের ভালবাসায় ফুটিয়ে তোলেন ক্যাফের দেওয়াল জুড়ে। আর ক্যাফের নামও দিয়েছেন ক্যাফেলেরি অর্থাৎ ক্যাফে ও গ্যালারি। কারণ এখানে ক্যাফের মধ্যেই যেন ফুটে উঠেছে ছোট্ট একটি আর্ট গ্যালারি। আর নতুন চিত্রশিল্পীদের ও ছোট ছোট আঁকার স্কুলগুলিকে উজ্জীবিত করতে এই ক্যাফে নিয়েছে এবার এক বিশেষ উদ্যোগ।
advertisement
advertisement
ক্যাফেতেই হচ্ছে চিত্র প্রদর্শনী। যেখানে সম্পূর্ণ বিনামূল্যে শিল্পীরা তাদের আঁকা ছবি প্রদর্শিত করতে পারবেন। এমনকি এই প্রদর্শনী থেকে ছবি কিনতেও পারবেন ক্যাফেতে আসা গ্রাহকরা। দীপান্বেষ বলেন, আমি একজন নিজে চিত্রশিল্পী। অনেক চিত্রশিল্পীরাই আছেন যারা বড় বড় আর্ট এক্সিবিশনে যেতে পারেন না। তাদেরকে আমি একটি প্লাটফর্ম দিতে চাই তাই এই উদ্যোগ নিয়েছি। এই নিয়ে তৃতীয় বছরে পড়ল এই প্রদর্শনী। এ বছর এই প্রদর্শনী চলবে ১৪ই ফেব্রুয়ারি থেকে ২৪ শে ফেব্রুয়ারি পর্যন্ত।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
শহরের ব্যস্ততার মাঝে যেন এক চিলতে প্রশান্তি আর শিল্পের মেলবন্ধন ঘটেছে এই ক্যাফেতে। নতুন শিল্পীদের আর অপেক্ষা করতে হবে না বড় মঞ্চের জন্য এখানেই তারা তুলে ধরতে পারবেন নিজেদের সৃষ্টি। তাই দীপান্বেষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
advertisement
সায়নী সরকার
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
East Bardhaman News: ​রেস্তোরাঁ যেন আর্ট গ্যালারি! নতুন শিল্পীদের জন্য বিশেষ সুযোগ বর্ধমানে
Next Article
advertisement
Haryana Bank Employee Murder Update: ডাকাতির গল্প ফেঁদেও লাভ হল না! গুরুগ্রামের ব্যাঙ্ক কর্মী খুনে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী
ডাকাতির গল্প ফেঁদেও লাভ হল না! গুরুগ্রামের ব্যাঙ্ক কর্মী খুনে পুলিশের জালে স্বামী
  • হরিয়ানায় তরুণী ব্যাঙ্ক কর্মী খুনের ঘটনায় নয়া মোড়৷

  • স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী৷

  • স্ত্রীকে খুন করে ডাকাতির গল্প ফেঁদেছিল অভিযুক্ত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement