মালয়েশিয়ায় আটক বাঙালি কর্মীদের প্রতিটি মুহূর্ত শিহরণে ভরপুর ! মাত্র ১ জনের ঘরে ফেরা নিশ্চিত
Last Updated:
#কলকাতা: অবশেষে মুক্তি । মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে আটকে পড়েছিলেন বাংলার ৩২ জন যুবক । অ্যান্টি-ট্রাফিকিং কমিটির কাছে আর্জি জানিয়েছিলেন তাঁদের ঘরে ফেরার ব্যবস্থা করার জন্য । তারপরই উদ্যোগী হয়েছে ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটি। ঘরে ফিরছেন সঞ্জয় মল্লিক।
মালয়েশিয়ায় কাজে গিয়ে কার্যত বিক্রি হয়ে গিয়েছিলেন বাংলার বত্রিশ যুবক। তাঁদের পাসপোর্ট কেড়ে ক্রীতদাসের মতো ব্যবহারের অভিযোগও উঠেছিল। গত দশই সেপ্টেম্বর থেকে তিন দফায় শ্রমিকরা যান মালয়েশিয়ায়। তাঁরা অভিযোগ জানিয়েছিলেন একবেলা খাবারও জুটছে না তাঁদের। অসুস্থ হয়ে পড়লেও হচ্ছে না চিকিৎসা। গত দু’মাস ধরে তাঁরা কার্যত বন্দিদশায় রয়েছেন। বিদেশে কাজ করানোর নামে তাঁদের প্রতারিত করা হয়েছে । ঘটনায় অভিযুক্ত বাগদার এক সংস্থা ।
advertisement
নিউজ ১৮ বাংলায় খবর সম্প্রচারের পর সঞ্জয়ের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে। বাকি যুবকদের ফিরিয়ে আনতেও উদ্যোগ নিয়েছে অ্যান্টি ট্রাফিকিং কমিটি।
advertisement
Location :
First Published :
Nov 11, 2018 12:34 PM IST









