advertisement

Kolkata: চপারের কোপে ফালা ফালা যুবকের শরীর, রক্তে ভাসল গড়িয়াহাট মোড়, ভয়ঙ্কর কাণ্ড...

Last Updated:

Kolkata: গড়িয়াহাটে এক যুবককে রাতের অন্ধকারে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক পার্ক সার্কাস সংলগ্ন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।

গড়িয়াহাট
গড়িয়াহাট
কলকাতাঃ গড়িয়াহাটে এক যুবককে রাতের অন্ধকারে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক পার্ক সার্কাস সংলগ্ন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। রকি রাজবংশী ওরফে ভলু নাম, যুবকের বয়স আনুমানিক ২৭ বছর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরে এদিনের এই হামলার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত ৭ তারিখ অর্থাৎ সোমবার মধ্যরাত্রি রাত দু’টো নাগাদ ককুলিয়ায়। প্রথমে বচসা বাধে রকির সঙ্গে স্থানীয় ভোলা, যিশু এবং পিংকুর। পরে রকিকে ডেকে পাঠানো হয় গড়িয়াহাট মোড়ে। তখনই রাস্তায় ফেলে চপার দিয়ে তাঁকে কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় রকি হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাড়িতে তুলসীর সঙ্গে রাখুন এই একটি জিনিস, অভাব আপনাকে ছুঁতে পারবে না! জানাচ্ছেন বিশিষ্ট জ্যোতিষী
জানা গিয়েছে, এই প্রথম নয়, এর আগেও জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় ওই যুবকদের সঙ্গেই রকির ঝামেলা বেধেছিল। রকির ওপর হামলা চালায়। এখনও পর্যন্ত গড়িয়াহাট থানা কাউকে গ্রেফতার করতে পারিনি। তল্লাশি চালানোর সময় বাড়িতে কেউ নেই বলে জানায় এক প্রতিবেশী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata: চপারের কোপে ফালা ফালা যুবকের শরীর, রক্তে ভাসল গড়িয়াহাট মোড়, ভয়ঙ্কর কাণ্ড...
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement