advertisement

ঝুপড়িতে ঢুকে এলোপাথাড়ি তলোয়ারের কোপ যুবকের, আক্রান্ত ৪, গ্রেফতার অভিযুক্ত

Last Updated:

তলোয়ার হাতে ভবঘুরে যুবকের তাণ্ডব। গতকাল রাতে দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন ঝুপড়িতে ঢুকে তলোয়ার হাতে এলাকা দাপিয়ে বেড়ায় এক যুবক ।

#কলকাতা: তলোয়ার হাতে ভবঘুরে যুবকের তাণ্ডব। গতকাল রাতে দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন ঝুপড়িতে ঢুকে তলোয়ার হাতে এলাকা দাপিয়ে বেড়ায় এক যুবক । তার এলোপাথাড়ি কোপে আহত হন ঝুপড়ির ছয় বাসিন্দা। দুজনের অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্তকে গ্রেফতার করেছে বরাহনগর থানার পুলিশ। অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি পুলিশে্র।
এলাকায় চেনা মুখ। তাই মঙ্গলবার রাতে দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন নিবেদিতা সেতুর নীচে ঝুপড়িতে যখন ঢোকে ভবঘুরে যুবক , তখন সন্দেহ হয়নি কারোরই। কিন্তু তারপরই আসল চমক। যুবকের হাতে খোলা তলোয়ার। তাকে আটকানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু তখন হুঁশ নেই যুবকের। তলোয়ার হাতে যাকে পাচ্ছে তাকেই কোপ বসিয়ে চলেছে। গলায়, মাথায়, পেটে, বুকে , হাতে। যেখানে পারছে সেখানেই চালাচ্ছে তলোয়ার। চিৎকার, দৌড়াদৌড়ির মধ্যেই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত যুবক। ঘটনায় আহত হন ঝুপড়ির ছয় বাসিন্দা। তাঁদের সাগর দত্ত মেডিক্যালে ভরতি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে স্থানান্তরিত করা হয়েছে আরজিকরে।
advertisement
রাতভর তল্লাশিতেও অভিযুক্তের হদিশ মেলেনি। বুধবার সকালে ঝুপড়ির পিছনে একটি নির্জন জায়গা থেকে তাকে গ্রেফতার করে বরানগর থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃত মানসিক ভারসাম্যহীন।
advertisement
ধৃতকে এদিন বরানগরে আদালতে তোলা হয়। কোথা থেকে তলোয়ার পেল সে? কেনই বা এই তাণ্ডব? ধৃতকে জেরা করে জানতে চাইছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ঝুপড়িতে ঢুকে এলোপাথাড়ি তলোয়ারের কোপ যুবকের, আক্রান্ত ৪, গ্রেফতার অভিযুক্ত
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement