advertisement

কলকাতায় অ্যাপ ক্যাবে মহিলাকে নলি কেটে খুন করে খালে দেহ! ধৃত অভিযুক্ত

Last Updated:

অভিযোগ, লক্ষ্মী দাস নামে ওই মহিলা শিবশংকরের বাড়িতে পরিচারিকার কাজ করতেন৷ সম্প্রতি লক্ষ্মীর থেকে ৩০ হাজার টাকা ধার নিয়েছিল শিবশংকর৷

#কলকাতা: অ্যাপ ক্যাবে তুলে নিয়ে খুন করা হল মহিলাকে৷ তাঁর নাম লক্ষ্মী দাস৷ দেহ ফেলে দেওয়া হল বাইপাসের ধারে খালে৷ ঘটনাটি ঘটেছে টালিগঞ্জের সাদার্ন অ্যাভিনিউয়ে৷ খুনের সরাসরি অভিযোগ উঠেছে শিবশংকর মান্না নামে এক ব্যক্তির বিরুদ্ধে৷ শিবশংকরের প্রতিবেশী ছিলেন লক্ষ্মী৷
অভিযোগ, লক্ষ্মী দাস নামে ওই মহিলা শিবশংকরের বাড়িতে পরিচারিকার কাজ করতেন৷ সম্প্রতি লক্ষ্মীর থেকে ৩০ হাজার টাকা ধার নিয়েছিল শিবশংকর৷ সেই টাকা ফেরতের জন্য লক্ষ্মী চাপ দিচ্ছিলেন৷ শুক্রবার রাতে টাকা দেওয়ার নাম করে লক্ষ্মীকে অ্যাপ ক্যাবে তুলে নিয়ে যায় শিবশংকর৷
পুলিশের জেরার মুখে শিবশংকর জানিয়েছে, ক্যাবেই লক্ষ্মীর গলার নলি কেটে খুন করে সে৷ তারপর প্রমাণ লোপাট করতে দেহ ফেলে দেয় বাইপাসের ধারে একটি পরিত্যক্ত খালে৷ চৌবাগার কাছে একটি খালে৷ পুলিশ তদন্তে নেমে ভবানীপুর এলাকা থেকে অ্যাপ ক্যাবটির খোঁজ পেয়েছে৷ আজ অর্থাত্‍ শনিবার তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় অ্যাপ ক্যাবে মহিলাকে নলি কেটে খুন করে খালে দেহ! ধৃত অভিযুক্ত
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement