advertisement

নিউ ইয়ার পার্টি থেকে ফেরার পথে মহিলাকে গাড়িতে তুলে শ্লীলতাহানি

Last Updated:

শহরে আবার প্রশ্নের মুখে মেয়েদের নিরাপত্তা। নিউ ইয়ার পার্টি থেকে ফেরার পথে এক মহিলাকে অপহরণ করে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ।

#কলকাতা: শহরে আবার প্রশ্নের মুখে মেয়েদের নিরাপত্তা। নিউ ইয়ার পার্টি থেকে ফেরার পথে এক মহিলাকে অপহরণ করে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। গড়ফা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
রবিবার রাতে নিউ ইয়ার পার্টি সেরে আনোয়ার শাহ রোড হয়ে ফিরছিলেন নেতাজিনগরের বাসিন্দা ওই মহিলা ও তাঁর স্বামী। সাঁপুইপাড়ার কাছে তাঁদের গাড়িতে অন্য একটি গাড়ি ধাক্কা মারে বলে অভিযোগ। কিছু দূরে গিয়ে লাল সিগন্যালে দাঁড়িয়ে যায় ২টি গাড়িই। তখন ওই মহিলা ও তাঁর স্বামী নেমে অন্য গাড়িটির কাছে যান।
অভিযোগ, তখন তাঁকে ধাক্কা দেওয়া হয় ও তাঁর স্ত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত গাড়ির চালক। মহিলার চিৎকার শুনে গাড়িটিকে ফলো করেন ২ ব্যক্তি। গাড়ির চালককে ধরতে গেলে সে মহিলাকে রাস্তায় ফেলে, তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ওই মহিলার হাত ও মাথায় চোট লেগেছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নিউ ইয়ার পার্টি থেকে ফেরার পথে মহিলাকে গাড়িতে তুলে শ্লীলতাহানি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement