advertisement

শহরে ফের ডেঙ্গির বলি, শম্ভুনাথ পন্ডিতে মৃত্যু বছর ৩৩-এর যুবতীর... বাড়ছে আতঙ্ক

Last Updated:

শনিবার নিউ আলিপুরের ১১৮ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। সুস্মিতা কুন্ডু নামে বছর ৩৩-এর এই যুবতী ভর্তি ছিলেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে।

.
.
কলকাতা: কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু। শনিবার নিউ আলিপুরের ১১৮ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। সুস্মিতা কুন্ডু নামে বছর ৩৩-এর এই যুবতী ভর্তি ছিলেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর ডেঙ্গির কারণেই মৃত্যু হয়েছে তাঁর। এর আগে নিউ আলিপুর থানার অন্তর্গত সাহাপুর কলোনির বাসিন্দা ১৩ বছরের সৃজন বোসের মৃত্যু হয়।
বর্ষা বাড়তেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। কয়েকদিন আগেই লালবাজারকে ডেঙ্গি দমন নিয়ে সতর্ক করে নোটিস পাঠিয়েছিল কলকাতা পুরসভা। সেনাকে মশা দমনের প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছে কলকাতা পুরসভার মশা দমন বিভাগ। ডেঙ্গি প্রতিরোধে ইতিমধ্যেই নানা পদক্ষেপ করেছে প্রশাসন। এলাকায় নজরদারি চালানো হচ্ছে। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্রগুলিকে সতর্ক করা হয়েছে। বাড়ি বাড়ি পরিদর্শন ও এলাকায় মশা নিয়্ন্ত্রণের জন্য আলাদা দল তৈরি হয়েছে। নিয়মিত এলাকা পরিদর্শন করছেন স্বাস্থ্যকর্মীরা।
advertisement
advertisement
প্রসঙ্গত, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII), কোভিশিল্ড ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সুখবর দিয়েছে সম্প্রতি৷ শীঘ্রই ডেঙ্গির ভ্যাকসিন আনবে তারা৷ সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সাইরাস পুনাওয়ালা বুধবার এক বিবৃতিতে বলেছেন যে এটি আগামী এক বছরের মধ্যে তৈরি করা হবে৷ নতুন এই ভ্যাকসিন যা ডেঙ্গি প্রতিরোধে দারুণ কার্যকর হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শহরে ফের ডেঙ্গির বলি, শম্ভুনাথ পন্ডিতে মৃত্যু বছর ৩৩-এর যুবতীর... বাড়ছে আতঙ্ক
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement