হয় বিয়ে নয় টাকা, একইসঙ্গে স্বামী ও প্রেমিককে মহিলার ব্ল্যাকমেল! ফল হল মারাত্মক
Last Updated:
ঘটনাটি ঘটেছে বারাকপুরের ওয়ারলেস গেট এলাকায়।
#বারাকপুর: বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তন স্বামীর বন্ধুর সঙ্গে সম্পর্ক, ব্ল্যাকমেলিং, অভিযোগ যার জেরে আত্মহত্যা করেন প্রেমিক সুবীর সাহার ৷ একইসঙ্গে প্রাক্তন স্বামী ও প্রেমিককে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল স্ত্রীয়ের বিরুদ্ধে । এই চাপে পড়ে আত্মঘাতী প্রেমিক । ঘটনাটি ঘটেছে বারাকপুরের ওয়ারলেস গেট এলাকায়।
ডিভোর্সের মামলার পর স্বামীকে ব্ল্যাকমেল করা শুরু করেছিলেন স্ত্রী । আত্মহত্যার হুমকি দিয়ে লাগাতার টাকা দাবি করতেন প্রাক্তন স্ত্রী। অন্যদিকে, স্বামীরই বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান মহিলা। একই কায়দায় ব্ল্যাকমেল প্রেমিককেও। লক্ষাধিক টাকা নেওয়ার সঙ্গে প্রেমিককে বিয়ের জন্য চাপ মহিলার। ক্রমাগত মানসিক চাপে আত্মঘাতী যুবক। সুইসাইড নোটে দায়ী মহিলাকে। পলাতক অভিযুক্ত মহিলা। টিটাগড় থানায় অভিযোগ দায়ের।
advertisement
অভিযোগ, ওই মহিলা একটি ভিডিও তার প্রাক্তন স্বামীকে পাঠিয়ে টাকা দাবি করে, টাকা না পেলে আত্মহত্যার হুমকি দেয় এবং প্রাক্তন স্বামীকে ফাঁসিয়ে দেওয়ার কথাও বলে। পাশাপাশি একই ভিডিও প্রেমিক সুবীরকেও পাঠিয়েছিলেন তিনি ৷ তবে সেখানে বক্তব্য ছিল একটু আলাদা ৷ তাতে বলা হয় এখনি বিয়ে করতে হবে, বিয়ে না করলে পরিণাম ভাল হবে না বলে হুমকিও দেওয়া হয়। অভিযোগ ভয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সুবীর। লিখে যায় তিন পাতার সুইসাইড নোট। বেশ কয়েকবার সুবীরের অ্যাকাউন্ট থেকে টাকা তোলে অভিযুক্ত মহিলা বলে উল্লেখ করা হয়েছে সুইসাইড নোটে। ওই মহিলার বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছে মৃত সুবীরের পরিবার।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Oct 23, 2019 3:06 PM IST











