advertisement

Tollygunge Robbery Update: ছেলের বিয়ের গয়না বেচে ডাকাতির গল্প ফাঁদলেন সৎ মা! টালিগঞ্জে গ্রেফতার শ্যালিকা-জামাইবাবু

Last Updated:
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: পিছন থেকে ধাওয়া করে এসে ভর সন্ধেবেলা ফ্ল্যাটে ঢুকে গয়না লুঠ করে পালিয়েছে দুই যুবক৷ গত সোমবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন টালিগঞ্জের মুর অ্যাভিনিউ এলাকার বাসিন্দা এক মহিলা৷ ভরসন্ধেবেলা এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল৷
যদিও তদন্তে নেমে শুরু থেকেই অন্য গন্ধ পেয়েছিল পুলিশ৷ মহিলার বয়ানে অসঙ্গতি থেকেই তদন্তকারীদের মনে সন্দেহের উদ্রেক হয়৷ শেষ পর্যন্ত অবশ্য জানা গেল, বাপের বাড়িতে টাকা পাঠাতে নিজেই ছেলের বিয়ের জন্য কেনা গয়না বিক্রি করে দিয়ে ডাকাতির গল্প ফাঁদেন ওই মহিলা৷
এই ঘটনায় সোনালি বিশ্বাস নামে ওই মহিলা এবং তাঁর জামাইবাবুকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ৷ ধৃত ওই ব্যক্তির নাম রাজা নাগ৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, সামনেই সোনালি বিশ্বাস নামে ওই মহিলার সৎ ছেলের বিয়ে রয়েছে৷ সেই জন্য গত কয়েক মাস ধরেই অল্প অল্প করে গয়না কিনে রাখা হচ্ছিল বাড়িতে৷ মাস খানেক আগে ওই মহিলার বাপের বাড়ি থেকে টাকা চাওয়া হয়৷ কিন্তু সেই টাকার বন্দোবস্ত করা যায়নি৷ শেষ পর্যন্ত কাউকে কিছু না জানিয়েই ছেলের বিয়ের জন্য কেনা গয়না অল্প অল্প করে বিক্রি করতে শুরু করেন ওই মহিলা৷ নিজের জামাইবাবুর সঙ্গে মিলে এই পরিকল্পনা করেন তিনি৷ শেষ পর্যন্ত গত সোমবার ডাকাতির গল্প ফাঁদেন ওই মহিলা৷
advertisement
ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন সোনালি বিশ্বাস৷ মহিলার দাবি ছিল, মুখে মাস্ক পরা দুই যুবক তাঁর পিছন পিছন এসে দরজায় ধাক্কা দিয়ে ফ্ল্যাটে ঢুকে তাঁর মাথায় আঘাত করে লুঠপাট চালায়৷ এর পর সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি৷ প্রায় আধ ঘণ্টা পর চোখ খুলে দেখেন তাঁর স্বামী ফিরে এসেছেন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tollygunge Robbery Update: ছেলের বিয়ের গয়না বেচে ডাকাতির গল্প ফাঁদলেন সৎ মা! টালিগঞ্জে গ্রেফতার শ্যালিকা-জামাইবাবু
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement