advertisement

ঘূর্ণিঝড়ের বাধায় শীত এখন বহুদূর

Last Updated:

শীতের অপেক্ষায় গোটা রাজ্য ৷ কিন্তু আবহাওয়া রিপোর্ট বলছে অন্যকিছু ৷ ভোরের দিকে গায়ে দিতে হচ্ছে হালকা চাদর তবুও আবহবিদরা জানাচ্ছেন শীত এখনও বহুদূর ৷ রাজ্যে এখনই কনকনে ঠাণ্ডা নয় ৷

#কলকাতা: শীতের অপেক্ষায় গোটা রাজ্য ৷ কিন্তু আবহাওয়া রিপোর্ট বলছে অন্যকিছু ৷ ভোরের দিকে গায়ে দিতে হচ্ছে হালকা চাদর তবুও আবহবিদরা জানাচ্ছেন শীত এখনও বহুদূর ৷ রাজ্যে এখনই কনকনে ঠাণ্ডা নয় ৷
আশা ছিল গত বছরের আক্ষেপ এবার বুঝি সুদে আসলে পুষিয়ে দেবে শীত বাবাজি ৷ কিন্তু বাস্তবে সে গুড়ে বালি ৷ উত্তরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ৷ চেন্নাইয়ের কাছে ঘূর্ণিঝড় ‘নাদা’ সৃষ্টি হয়েছে ৷ তার জেরে রাজ্যে বৃষ্টি হবে না ৷ উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় বাড়বে তাপমাত্রা ৷ আগামী ২-৩ দিন একই অবস্থা থাকবে ৷ আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি  ৷
advertisement
তাহলে আরামপ্রিয় অলস বাঙালির প্রিয় ঋতু আসবে কবে? কবেই বা লেপের ওম নিয়ে দিন শেষে নিদ্রা দেবে সকলে ৷ আর কবেই বা রোদে পিঠ দিয়ে সোয়েটার মাফলার জড়িয়ে পিকনিক করবে বাঙালি? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীত আসার বা তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই ৷ তবে আশার কথা, ততদিন শহরজুড়ে শীতের আমেজ বজায় থাকবে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ঘূর্ণিঝড়ের বাধায় শীত এখন বহুদূর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement