রাজ্যে ফের ছড়াচ্ছে সোয়াইন ফ্লু, সাবধান হবেন কিভাবে?
Last Updated:
রাজ্যে ফের ছড়াচ্ছে সোয়াইন ফ্লু। সাধারণ জ্বর হলেই সোয়াইন ফ্লুয়ের আতঙ্ক তাড়া করছে রোগীর পরিজনদের।
#কলকাতা: রাজ্যে ফের ছড়াচ্ছে সোয়াইন ফ্লু। সাধারণ জ্বর হলেই সোয়াইন ফ্লুয়ের আতঙ্ক তাড়া করছে রোগীর পরিজনদের। এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে রাজ্যে প্রাণ হারিয়েছে এক শিশুসহ তিনজন। আক্রান্তের সংখ্যা ৪১। যদিও স্বাস্থ্য দফতরের আশ্বাস, এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
বছর দু’য়েক আগে রাজ্যে ভয়ঙ্কর আকার নিয়েছিল সোয়াইন ফ্লু। ২০১৫ সালে এই ফ্লুয়ে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ২৯ জনের। যদিও বেসরকারি মতে সংখ্যাটা ছিল আরও বেশি। গত বছর সোয়াইন ফ্লু প্রাণঘাতী না হলেও এ বছর এই রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন তিনজন, আক্রান্তের সংখ্যাটা চল্লিশ পেরিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার প্রথম থেকেই উদ্যোগী স্বাস্থ্য দফতর। ফ্লু মোকাবিলায় সচেতনতার জন্যে প্রচারের পাশাপাশি একাধিক পদক্ষেপ করেছে রাজ্য। জেনে নেওয়া যাক কী কী উপসর্গ দেখা দেয় সোয়াইন ফ্লুয়ে ?
advertisement
advertisement
সোয়াইন ফ্লু-এর উপসর্গ
- জ্বর
- মাথাব্যথা
- গা-হাত-পা ব্যথা
- মুখের ভিতর ঘা
- বমি বমি ভাব
- শুকনো কফ
- প্রস্রাবের সঙ্গে রক্ত
- ঠোঁট বা গায়ের চামড়ার রঙে বদল
সোয়াইন ফ্লু হলে কী করবেন, কী করবেন না
advertisement
- পরিমাণমত জল খেতে হবে
- তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে সহজপাচ্য খাবার খান
- এসি থেকে সরাসরি গরমে না যাওয়াই ভাল
- সদ্যোজাত শিশু ও বয়স্কদের অতিরিক্ত সতর্কতা
- শ্বাসকষ্টের প্রবণতা থাকলে আরও বেশি সতর্কতা
- জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট হলে জরুরি ভিত্তিতে চিকিৎসা
- গর্ভবতীদের জ্বর হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন
advertisement
- সদ্যপ্রসূতিদের ক্ষেত্রে অতিরিক্ত সতকর্তা
- হাত ভাল করে ধুতে হবে
- মাস্ক ব্যবহার করতে হবে
- হাঁচি-কাশি নাকে রুমাল চাপা দিতে হবে
- ভিড় এড়িয়ে চলতে হবে
- কারওর সঙ্গে হাত না মেলানো
- আলিঙ্গন না করা
- সংক্রমণ ছড়ানো ঠেকাতে রোগীকে আইসোলেশনে রাখা
যদিও, আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেই আশ্বাস রাজ্যস্বাস্থ্য দফতরের। সোয়াইন ফ্লুতে আক্রান্ত রোগীকে কোনও হাসপাতাল না ফেরায়, সে বিষয়ে ইতিমধ্যেই কঠোর নির্দেশিকা জারি করেছে সরকার।
Location :
First Published :
May 01, 2017 5:19 PM IST









