advertisement

West Bengal Results 2024 Latest Update: ১ লাখের 'মাইলস্টোন' ছাড়ালেন অভিষেক...! ডায়মন্ড হারবারে বার বার তিনবার? চলছে অপেক্ষার প্রহর গোনা!

Last Updated:

West Bengal Results 2024 Latest Update: ৭ দফা নির্বাচনের শেষে এবার ফলাফলের পালা। সারা দেশের পাশাপাশি মঙ্গলবার বাংলার ৪২ কেন্দ্রেও লোকসভা ভোটের ফল প্রকাশ। প্রাথমিক ট্রেন্ডে গণনার শুরু থেকেই এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্যতম কাণ্ডারি অভিষেক কী তবে হ্যাটট্রিক করতে চলেছেন?

হ্যাট্রিকের পথে অভিষেক?
হ্যাট্রিকের পথে অভিষেক?
কলকাতা: ৭ দফা নির্বাচনের শেষে এবার ফলাফলের পালা। সারা দেশের পাশাপাশি মঙ্গলবার বাংলার ৪২ কেন্দ্রেও লোকসভা ভোটের ফল প্রকাশ। প্রাথমিক ট্রেন্ডে গণনার শুরু থেকেই এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্যতম কাণ্ডারি অভিষেক কী তবে হ্যাটট্রিক করতে চলেছেন?
অন্তত তেমনই ইঙ্গিত সর্বশেষ রিপোর্টে। সকাল ১১টা পর্যন্ত পাওয়া ফলাফলের ট্রেন্ড অনুযায়ী ডায়মন্ড হারবার কেন্দ্রে নিকটতম প্রার্থী বিজেপির অভিজিৎ দাস (ববি) এর থেকে ১ লক্ষ ভোটের ব্যবধান তৈরি করে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
এখনও পর্যন্ত পাওয়া ট্রেন্ড অনুযায়ী কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে প্রথম রাউন্ড মোট ভোট গণনার শেষে ৪৬৬৭৯ ভোটে এগিয়ে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে রয়েছেন বিজেপির তাপস রায়। প্রদীপ ভট্টাচার্য, এ পর্যন্ত গণনার শেষে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ৩২৯০৩ ভোটে এগিয়ে রয়েছেন। এখনও পর্যন্ত সায়নী ঘোষ ৯১৭৫২, অনির্বাণ গঙ্গোপাধ্যায় ৫৮৮৪৯, সৃজন ভট্টাচার্য পেয়েছেন ২৭৫৫২ টি ভোট। তমলুক আসনে দেবাংশু ভট্টাচার্য এগিয়ে রয়েছেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে।
advertisement
প্রসঙ্গত, দেশজুড়ে মোট ৫০৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ। রাজ্যের ৪২টি আসনের ফলাফল জানতে টান টান উত্তেজনার মধ্যে ভোট গণনা চলছে ৫৫টি গণনা কেন্দ্রে। মোতায়েন করা হয়েছে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা। থাকছে ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও থাকছেন ২৫২৫ জন রাজ্য পুলিশের কর্মী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Results 2024 Latest Update: ১ লাখের 'মাইলস্টোন' ছাড়ালেন অভিষেক...! ডায়মন্ড হারবারে বার বার তিনবার? চলছে অপেক্ষার প্রহর গোনা!
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement