advertisement

বড় খবর! প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম পর্যায়ে ইন্টারভিউয়ের তারিখ জানাল পর্ষদ

Last Updated:

পর্ষদ সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন ডিসেম্বর মাস থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার চেষ্টা হবে।

#কলকাতা: ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে পর্ষদ। আগামী ২৭ ডিসেম্বর প্রথম পর্যায়ে ইন্টারভিউ নিতে চলেছে পর্ষদ। ওইদিন ২০০-র বেশি চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নেবে পর্ষদ। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে।
পর্ষদ সূত্রে খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেখানে ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। ২০১২, ২০১৪ এবং ২০১৭ টেট উত্তীর্ণরা এই নিয়োগের জন্য আবেদন করতে পেরেছেন। তাঁদের এই প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু হতে চলেছে। পর্ষদ সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন ডিসেম্বর মাস থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার চেষ্টা হবে। সেই অনুযায়ী বছর শেষেই সুখবর দিল পর্ষদ।
advertisement
পর্ষদের আধিকারিকদের দাবি এক মাসের মধ্যেই আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া সম্ভব। যদিও ২৭শে ডিসেম্বরের পরে আবার কবে ইন্টারভিউ তারিখ দেওয়া হবে, তা অবশ্য পরে জানানো হবে পর্ষদের তরফ। তবে পর্ষদ সূত্রে খবর জানুয়ারি মাসেও একাধিক দিন ধার্য করা হবে ইন্টারভিউ নেওয়ার জন্য। প্রাথমিকভাবে ডিসেম্বর মাসে আর কোনদিন ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনা নেই বললেই পর্ষদ সূত্রে খবর।
advertisement
advertisement
প্রসঙ্গত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন বছরে দুবার প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চায় পর্ষদ। পাশাপাশি নিয়োগের দাবিতে ২০১৪-২০১৭  এর টেট উত্তীর্ণরা বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বুধবার পর্ষদের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে ইন্টারভিউ দিতে আসার সময় কোন কোন ডকুমেন্ট নিয়ে আসতে হবে, সে বিষয়ে বিস্তারিত তালিকা দিয়ে দেওয়া হয়েছে।
advertisement
পাশাপাশি কলকাতাতেই কেন্দ্রীয়ভাবে হবে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া। অর্থাৎ বিভিন্ন জেলার ডিপিএসসি অফিস গুলিতে এবার থেকে আর ইন্টারভিউ প্রক্রিয়া হচ্ছে না। ইন্টারভিউ প্রক্রিয়া পরিচালনা করার জন্য একাধিক টেবিল করা হচ্ছে বলে ও পর্ষদ সূত্রে খবর। সবমিলিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও এবার শুরু করে দিলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বড় খবর! প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম পর্যায়ে ইন্টারভিউয়ের তারিখ জানাল পর্ষদ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement