advertisement

West Bengal News: শুভেন্দু-সহ ৬ বিধায়ক সাসপেন্ড! সন্দেশখালি ইস্যুতে তুলকালাম, হট্টগোল! উত্তপ্ত বিধানসভা

Last Updated:

West Bengal News: স্পিকার শুভেন্দু অধিকারীকে 'সন্দেশখালি সঙ্গে আছি' গেঞ্জি খুলে ফেলতে বলেন। জানান এটা বিধানসভার নিয়ম বিরুদ্ধ। কিন্তু সেই কথা কর্ণপাত করেনি গেরুয়া শিবির।

সন্দেশখালি ইস্যুতে উত্তাল বিধানসভা
সন্দেশখালি ইস্যুতে উত্তাল বিধানসভা
কলকাতা: সন্দেশখালি ইস্যুতে উত্তাল বিধানসভা। সোমবার শুরু থেকেই হই হট্টগোলে উত্তপ্ত ছিল সভার অধিবেশন। এদিন বিজেপি বিধায়করা সন্দেশখালি স্লোগান লেখা সাদা গেঞ্জি পরে সভায় আসেন। প্রথমে স্বরাষ্ট্র সফরের প্রশ্নোত্তর পর্ব কেন হচ্ছে না সেই নিয়ে তালিকা বহির্ভূত প্রশ্ন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশ্ন শুনলেও তা লিপিবদ্ধ রাখতে বারণ করেন স্পিকার।
এরপরেই স্পিকার শুভেন্দু অধিকারীকে ‘সন্দেশখালি সঙ্গে আছি’ গেঞ্জি খুলে ফেলতে বলেন। জানান এটা বিধানসভার নিয়ম বিরুদ্ধ। কিন্তু সেই কথা কর্ণপাত করেনি গেরুয়া শিবির। এরপর বিজেপি বিধায়করা স্লোগান দিতে দিতে কাগজ ছিঁড়তে থাকেন। শেষে চেয়ার ছেড়ে মেঝেতে বসে পড়েন তাঁরা।
শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, তাপসী মণ্ডল, শকর ঘোষ, বঙ্কিম ঘোষ, মিহির গোস্বামীকে অবশিষ্ঠ অধিবেশনের জন্যে সাসপেন্ড করে দেন স্পিকার। ৩৪৭ ধারায় সাসপেন্ড করা হয় শুভেন্দু-সহ ৬ বিধায়ককে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: শুভেন্দু-সহ ৬ বিধায়ক সাসপেন্ড! সন্দেশখালি ইস্যুতে তুলকালাম, হট্টগোল! উত্তপ্ত বিধানসভা
Next Article
advertisement
SIR: কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
  • পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষ নাম

  • কলকাতা দক্ষিণে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ৭৮৬৫৭, নাম বাদ পড়েছে ২৮৪৬৮

  • কলকাতা উত্তরে বিবেচনাধীন ৬১২৩৬, নাম বাদ পড়েছে ৩৯১৬৪

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement