প্রকাশিত উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, মোট পাশের হার ৮৬.২৯%
Last Updated:
#কলকাতা: প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। সকাল দশটায় আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাম ৷ ১১ থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। সবার আগে রেজাল্ট জানতে পারেন নীচে দেওয়া লিঙ্কে ৷
এবছর ছাত্রদের থেকে ছাত্রী পরীক্ষার্থীর হার ৬.২৬ শতাংশ বেশি ৷ পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি ৷ শেষ হয়েছিল ১৩ মার্চ ৷ ৭৪ দিনের মাথায় প্রকাশিত ফল ৷ এবছর মোট পাশের হার ৮৬.২৯%৷ ছেলেদের পাশের হার ৮৭.৪৪% ৷ মেয়েদের পাশের হার ৮৫.৩০% ৷
advertisement
পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর ৷ পাসের হারে দ্বিতীয় স্থানে কলকাতা ৷ পাসের হারে তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর ৷ পাসের হারে চতুর্থ স্থানে কালিম্পং ৷ মেধাতালিকায় রয়েছেন ১৩৭জন পরীক্ষার্থী ৷
Location :
First Published :
May 27, 2019 10:25 AM IST











