advertisement

West Bengal Governor: পুলিশ কমিশনার থেকে স্বরাষ্ট্র সচিব...! 'দৃষ্টান্তমূলক' পদক্ষেপের আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের

Last Updated:

West Bengal Governor: এবার রাজ্যপালের চিঠি কেন্দ্রের কর্মীবর্গ দফতরকে। কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল এবং স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে চিঠি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের।

রাজ্যপাল সি ভি আনন্দ বোস
রাজ্যপাল সি ভি আনন্দ বোস
কলকাতা: এবার রাজ্যপালের চিঠি কেন্দ্রের কর্মীবর্গ দফতরকে। কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল এবং স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে চিঠি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের।
সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে কলকাতা পুলিশ যে তদন্ত করছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে,তাতে একাধিক নিয়ম লংঘন করা হচ্ছে বলে উল্লেখ করেই এবার কেন্দ্রকে চিঠি রাজ্যপালের। রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যের কার্যকারিতা নিয়ে প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপের আর্জি জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনটাই রাজভবন সূত্রে খবর।
প্রসঙ্গত, রাজ্য এবং রাজ্যপাল সংঘাত কার্যত একাধিক ইস্যুতে চরম আকার ধারণ করেছে বাংলায়। সেই আবহেই কেন্দ্রকে চিঠি দিয়ে একগুচ্ছ অভিযোগ জানালেন রাজ্যপাল। তাঁর দাবি, দুর্নীতি, সন্ত্রাস এবং আয়ের থেকে বেশি ব্যয়, মানুষের টাকা আত্মসাতই রাজ্য সরকারের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারিও দিয়েছেন। মামলা দায়েরর প্রস্তুতিও রাজ্যপাল শুরু করে দিয়েছেন বলে খবর।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Governor: পুলিশ কমিশনার থেকে স্বরাষ্ট্র সচিব...! 'দৃষ্টান্তমূলক' পদক্ষেপের আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement