Lakshmir Bhandar: সরকারের বর্ষপূর্তিতে চমক? লক্ষ্মীর ভান্ডারে প্রায় ২০ লক্ষ মহিলাকে টাকা! বিস্তারিত জানুন
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: রাজ্য সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে অন্যতম এই লক্ষ্মীর ভান্ডার। বিপুল সংখ্যায় মহিলাদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী।
#কলকাতা: তৃতীয়বারের সরকারের প্রথম বছরের বর্ষপূর্তিতেই প্রায় ২০ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডারের এ টাকা দেবে রাজ্যের নারী ও সমাজ কল্যাণ দফতর। সোমবার নবান্ন সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। খবর মিলেছে, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তা তুলে দেওয়া হবে সাধারণ মানুষের হাতে। তুলে দেবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ইতিমধ্যে প্রস্তুতি নিতে নারী ও সমাজ কল্যাণ দফতরকে নির্দেশ দেওয়াও হয়ে গিয়েছে বলে নবান্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে।
রাজ্য সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে অন্যতম এই লক্ষ্মীর ভান্ডার। বিপুল সংখ্যায় মহিলাদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো ধীরে ধীরে প্রকল্পের আওতায় এসেছে অংসখ্য মানুষ। শেষ বার, এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেও ৫ লক্ষ নতুন উপভোক্তাকে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে দেওয়া হয়েছে। তার পর নতুন করে আরও বিপুল সংখ্যায় সাধারণ মহিলাদের হাতে এই টাকা তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: সপ্তাহব্যাপী তাণ্ডবের অবসান! আটক নকশালবাড়ির নয়া ত্রাস, স্বস্তিতে গ্রামবাসীরা
নবান্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে, আগামী ৫ মে. বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই নতুন করে ২০ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডারের আওতাভুক্ত করার কথা ঘোষিত হবে। বেশ কয়েকজনের হাতে টাকা তুলেও দেওয়া হবে। সরকার সূত্রে খবর, শেষ দুয়ারের সরকারের শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাড়া মিলেছিল ব্যপক ভাবে। সেই শিবিরে নথিভুক্ত হওয়া নামের ভিত্তিতেই এই নতুন পর্যায়ের অন্তর্ভূক্তিকরণ সম্পন্ন হবে।
advertisement
advertisement
সোমবারই জানা গিয়েছে, জন্ম-মৃত্যু শংসাপত্র পেতে রাজ্য সরকারের নিজস্ব পোর্টাল কাজ শুরু করতে চলেছে। স্বাস্থ্য দফতরের উদ্যোগে তৈরি করা হয়েছে নিজস্ব পোর্টাল। আগামী ৫ মে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত দিন কেন্দ্রের "সিভিল রেজিস্ট্রি সিস্টেম-এর মাধ্যমেই জন্ম-মৃত্যু শংসাপত্র হত। রাজ্য তার নিজের কাছেও যাবতীয় তথ্য রাখার জন্য আলাদা করে পোর্টাল তৈরি করল।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
First Published :
May 02, 2022 4:13 PM IST










