advertisement

উৎসবের মরশুমে উদ্বেগ বায়ুদূষণ, সমস্যা মোকবিলায় জরুরি বৈঠক ডাকলেন পরিবেশমন্ত্রী

Last Updated:

Kolkata Air Pollution : দিল্লির পরেই দূষণের তালিকায় কলকাতার নাম, আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে উল্লেখ। 

 দূষণ প্রতিরোধে আগামী দিনে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে তা নিয়েই চলছে আলোচনা
দূষণ প্রতিরোধে আগামী দিনে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে তা নিয়েই চলছে আলোচনা
কলকাতা : বায়ু দূষণের মোকাবিলায় ব্যবস্থা নিতে এবার বৈঠক ডাকল রাজ্য সরকার ৷ আগামিকাল দূষণ প্রতিরোধে পরিবেশমন্ত্রী মানস ভুইয়াঁ বৈঠক করবেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের সঙ্গে ৷ সেখানে ডেকে পাঠানো হয়েছে কলকাতা পুরসভার আধিকারিকদের । বায়ু দূষণের পরিপ্রেক্ষিতে কলকাতা শহর দিল্লির পরেই রয়েছে। সাম্প্রতিক সময়ে এক আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট এই তথ্য তুলে ধরেছে ৷ ফলে উৎসবের মরশুমেই গোটা বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে রাজ্য সরকার ।
তাই দূষণ প্রতিরোধে আগামী দিনে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে তা নিয়েই চলছে আলোচনা । সেই কারণে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ । আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট বলছে বাতাসে ভাসমান সুক্ষ্ম ধূলিকণা অর্থাৎ পিএম ২.৫-এর উপস্থিতির সংখ্যা বেড়েছে কলকাতায়। যার ফলে শহরের বাসিন্দাদের স্বাস্থ্যের হাল অনেকটাই খারাপ হয়েছে বলে রিপোর্টে উঠে এসেছে। বিশেষ করে ডিজেলচালিত গাড়ির দূষণ ও নির্মাণ কাজের জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে ।
advertisement
বিশ্বের সবথেকে দূষিত শহরগুলির তালিকায় দু’নম্বরে কলকাতা । হেলথ এফেক্ট ইনস্টিটিউটের স্টেট অব গ্লোবাল এয়ার-এর একটি রিপোর্টে এমনই তথ্য জানানো হয়েছে । গড় বার্ষিক দূষণের পরিপ্রেক্ষিতে দিল্লি ও কলকাতা এখন ববিশ্বের সব থেকে দূষিত শহর। ভারতের আরও একটি শহর অবশ্য বিশ্বের সব থেকে দূষিত ২০টি শহরের তালিকায় রয়েছে । দূষিত শহরগুলির তালিকায় ১৪ নম্বরে রয়েছে মুম্বই। ভারতের তিনটি শহর দূষণের বিচারে এই তালিকায় জায়গা পেয়েছে । আর  যে কোনও শহরের পক্ষে সেটা মোটেও ভাল বিজ্ঞাপন নয় ।
advertisement
advertisement
আরও পড়ুন :  কলকাতা সহ শহরতলীতে বাড়ছে ডেঙ্গু, উদ্বেগে নবান্ন, শুরু সচেতনতার প্রস্তুতি বৈঠক
বাতাসে দূষণের জেরে সারা বিশ্বে সবথেকে বেশি মৃত্যুর রিপোর্ট বেজিংয়ে । সেখানে প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে ১২৪ জন বায়ুদূষণে প্রাণ হারান । বিশ্বের সেরা ২০টি দূষিত শহরের মধ্যে পাঁচটি চিনের। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকা তৈরির জন্য মোট ৭ হাজার শহরে সমীক্ষা হয়েছিল। শেষ পর্যন্ত ১৩০ টি শহরকে এই তালিকায় রাখা হয়েছে । বিশ্বের সবথেকে দূষিত শহরের তালিকা এরকম– দিল্লি, কলকাতা, কানো (নাইজেরিয়া), লিমা (পেরু), ঢাকা (বাংলাদেশ), জাকার্তা (ইন্দোনেশিয়া), লাগোস (নাইজেরিয়া), করাচি (পাকিস্তান), বেজিং (চিন), আকরা (ঘানা)।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উৎসবের মরশুমে উদ্বেগ বায়ুদূষণ, সমস্যা মোকবিলায় জরুরি বৈঠক ডাকলেন পরিবেশমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement