advertisement

West Bengal Exit Poll Results 2021: তৃণমূলের দিকে ঝুঁকে বেশির ভাগ সমীক্ষার ফল, রবিবার ভাগ্য নির্ধারণ সব পক্ষের

Last Updated:

বিধানসভার এক্সিট পোল 2021, বুথ ফেরত সমীক্ষা (Assembly Election Exit Poll) রাত পোহালেই ভোটের ফল। কী বলছে এক্সিট পোল, দেখে নেওয়া যাক আরও একবার।

West Bengal Election Result: রাত পোহালেই বঙ্গ ভোটের ফল।
West Bengal Election Result: রাত পোহালেই বঙ্গ ভোটের ফল।
#কলকাতা: বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোটের ফল আগামিকাল, রবিবার। সারা দেশ তাকিয়ে রয়েছে এই ফলাফলের দিকে। আরও প্রত্যক্ষ ভাবে বললে গোটা দেশের সমস্ত রাজনৈতিক দলের, আম জনতার নজর থাকবে বঙ্গ ভোটের ফলাফলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বলেছিল এই নির্বাচনে শাসক দল হ্যাট্রিক করবে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। আর শুরু থেকে শেষ বঙ্গ-বিজেপির প্রত্যয় ছিল ২০০ আসন। ভোটপর্ব মিটতে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল কিন্তু বলছে এই স্বপ্ন অধরা থেকে যেতে পারে দুই পক্ষেরই। তবে ডবল সেঞ্চুরি না হলেও এখনও পর্যন্ত বেশির ভাগ সমীক্ষার ফলাফলই কিন্তু তৃণমূলের পক্ষে। সাতটির মধ্যে পাঁচটি সমীক্ষাই রায় দিয়েছে তৃণমূল কংগ্রেসই তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরছে। যদিও আসন বাড়বে বিজেপির, একথা বলাই বাহুল্য। অন্য দিকে সব পক্ষই মত দিচ্ছে সংযুক্ত মোর্চা এবারে নির্ণায়ক ফ্যাক্টর হতে পারবে না। এমনকী তাদের  ঝুলিতে দশের কম আসনও থাকতে পারে।
২০১৬ সালে বুথফেরত সমীক্ষায় চাণক্য যে ভোটের ফল অনুমান করেছিল তা হুবহু মিলে গিয়েছিল। এবারে চাণক্যের বক্তব্য তৃণমূ ১৮০ টি আসন পেতে পারে। ১১ টি আসন কম -বেশি হতে পারে বলে জানাচ্ছে এই সমীক্ষা।
দেখে নেওয়া যাক ভোটের ফল নিয়ে বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষা
advertisement
চাণক্য
তৃণমূল ১৮০ (+-১১)
বিজেপি ১০৮ (+-১১)
advertisement
সংযুক্ত মোর্চা ৪ (+-৪)
অন্যান্য ০ (+৩)
সি ভোটার
তৃণমূল ১৫২-১৬৪
বিজেপি ১০৯-১২১
সংযুক্ত মোর্চা ১৪-২৫০
সিএনএক্স
তৃণমূল ১২৮-১৩৮
বিজেপি ১৩৮-১৪৮
সংযুক্ত মোর্চা ১১-২১
অন্যান্য ০
টাইমস নাও সি ভোটার
তৃণমূল ১৫৮
বিজেপি ১১৫
সংযুক্ত মোর্চা ১৯
অন্যান্য ০‌‌‌‌
পোল অফ পোলস
তৃণমূল ১৫৫
বিজেপি ১২২
সংযুক্ত মোর্চা ১৫
অন্যান্য
প্রসঙ্গত বাংলা ছাড়াও কাল ভাগ্য় নির্ধারণ হবে অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরির। বুথ ফেরত সমীক্ষা বলছে অসমে আরও একবার থাকতে পারে বিজেপি সরকার, পুদুচেরিও থিতু হতে পারে পদ্মাসনেই। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তামিলনাড়ুতে ক্ষমতায় থাকছে এম কে স্ট্যালিনের ডিএমকে। আর কেরালায় আরও একবার বাম ঝড়ের সম্ভাবনা থাকছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Exit Poll Results 2021: তৃণমূলের দিকে ঝুঁকে বেশির ভাগ সমীক্ষার ফল, রবিবার ভাগ্য নির্ধারণ সব পক্ষের
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement