advertisement

West Bengal Election Results 2021: পশ্চিমবঙ্গ ভোটের ফলাফল- ২০০ আসনে এগিয়ে গেল তৃণমূল, বিজেপি-র সঙ্গে ক্রমশ বাড়ছে ব্যবধান

Last Updated:

৮৯টি আসনে এগিয়ে বিজেপি৷ ২টি আসনে ভোট হয়নি৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পশ্চিমবঙ্গ ভোটের ফলাফলে (West Bengal Election 2021) ২০০ আসন পেলে নিশ্চিন্তে সরকার গড়তে পারবেন তিনি৷ দিনের শেষে কী হবে, তা বলা মুশকিল৷ কিন্তু প্রথম কয়েক রাউন্ড পর গোটা রাজ্যে ২০৩টি আসনে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস৷ ৮৯টি আসনে এগিয়ে বিজেপি৷ ২টি আসনে ভোট হয়নি৷ বাম, কংগ্রেস বা সংযুক্ত মোর্চার কোনও প্রার্থীই কোথাও এগিয়ে নেই৷
এ দিন সকালে ভোট গণনা শুরু হওয়ার পর পোস্টাল ব্য়ালটের গণনায় দু' দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল৷ আশাবাদী হয়ে পড়েছিল গেরুয়া শিবির৷ কিন্তু তার পর ইভিএমে ভোট গণনা যত এগিয়েছে, তৃণমূলের ব্য়বধানও তত বেড়েছে৷
রাজ্য়ে প্রচারে এসে নরেন্দ্র মোদি- অমিত শাহরা জোর গলায় দাবি করেছিলেন, এবার বিজেপি ২০০ আসন পাচ্ছেই৷ উল্টো দিকে, তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে বিজেপি তিন অঙ্কের আসনে পৌঁছবে না৷
advertisement
advertisement
তবে তৃণমূল ২০০-র বেশি আসনে এগিয়ে যাওয়ার পরেও এখনও হাল ছাড়তে নারাজ বিজেপি নেতারা৷ এখনও তাঁরা দাবি করছেন, দিনের শেষে ছবিটা উল্টে যাবে!
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Election Results 2021: পশ্চিমবঙ্গ ভোটের ফলাফল- ২০০ আসনে এগিয়ে গেল তৃণমূল, বিজেপি-র সঙ্গে ক্রমশ বাড়ছে ব্যবধান
Next Article
advertisement
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
  • ইরানের ধারাবাহিক হামলার কারণে মরদেহ ভারতে ফেরাতে বিলম্ব হয়েছে

  • নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

  • কুয়েতে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement