advertisement

Nandigram Election Result: দুই-তৃতীয়াংশ আসন পেয়ে ফিরতে চলেছে তৃণমূল, নন্দীগ্রামেও বদলাবে ফল: মমতা

Last Updated:

প্রথম দুই রাউন্ডের গণনার পর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর থেকে পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

ত্রিপুরায় ধাপে ধাপে এগোচ্ছে তৃণমূল।
ত্রিপুরায় ধাপে ধাপে এগোচ্ছে তৃণমূল।
#কলকাতা: দুই-তৃতীয়াংশ আসন দখল করে ফের রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ শুধু তাই নয়, নন্দীগ্রামেও ফলে বদলাবে বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিছুক্ষণ আগে কালীঘাট থেকে নিজের কর্মীদের উদ্দেশে এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রসঙ্গত প্রথম দুই রাউন্ডের গণনার পর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর থেকে পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
প্রথম কয়েক রাউন্ড গণনার পর যা ফল, তাতে যথেষ্টই স্বস্তিদায়ক জায়গায় রয়েছে তৃণমূল৷ প্রাথমিক ট্রেন্ড-এর নিরিখে ম্যাজিক ফিগারের তুলনায় যথেষ্ট এগিয়ে তারা৷ কিন্তু নন্দীগ্রামে প্রথম দু' তিন রাউন্ডের পর পিছিয়ে রয়েছেন খোদ মমতা৷
যদিও কালীঘাটের বাড়ি থেকে কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছেন, তাঁর জয় নিয়ে সংশয়ের কোনও কারণ নেই৷ গোটা রাজ্যে তৃণমূল যেমন ভাল ফল করছে, একই ভাবে নন্দীগ্রামেও জয়ী হবে তারা৷ শুধু তাই নয়, মালদহ- মুর্শিদাবাদের মতো জেলাতেও দারুণ ফলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ যা তৃণমূলনেত্রীকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে৷
advertisement
advertisement
কর্মীদের উদ্দেশে তাই মমতার পরামর্শ, কোনও ভাবেই তাঁরা যেন হাল না ছাড়েন৷ যে আসনগুলিতে দল পিছিয়ে, সেখানেও যেন শেষ পর্যন্ত গণনা কেন্দ্রে থাকেন কর্মীরা৷
Abir Ghosal
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nandigram Election Result: দুই-তৃতীয়াংশ আসন পেয়ে ফিরতে চলেছে তৃণমূল, নন্দীগ্রামেও বদলাবে ফল: মমতা
Next Article
advertisement
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
  • ইরানের ধারাবাহিক হামলার কারণে মরদেহ ভারতে ফেরাতে বিলম্ব হয়েছে

  • নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

  • কুয়েতে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement