advertisement

West Bengal Election Results 2021: জোর ধাক্কা সিপিএমে, পিছিয়ে সুজন-অশোক-সেলিম-তন্ময়

Last Updated:

প্রথম রাউন্ডের গণনার পর যা খবর, তাতে যাদবপুর কেন্দ্র থেকে পিছিয়ে পড়েছেন সিপিএমের সুজন চক্রবর্তী৷

পিছিয়ে সিপিএমের জনপ্রিয় একাধিক নেতা
পিছিয়ে সিপিএমের জনপ্রিয় একাধিক নেতা
#কলকাতা: পশ্চিমবঙ্গ ভোট গণনা (West Bengal Election Results) শুরু হতেই তৃণমূল এবং বিজেপি-র দাপটে রীতিমতো কোণঠাসা সিপিএম সহ সংযুক্ত মোর্চার প্রার্থীরা৷ কিন্তু সিপিএমের কাছে আরও খারাপ খবর হল, গণনা শুরু হতেই পিছিয়ে পড়েছেন একাধিক জনপ্রিয় মুখ৷
প্রথম রাউন্ডের গণনার পর যা খবর, তাতে যাদবপুর কেন্দ্র থেকে পিছিয়ে পড়েছেন সিপিএমের সুজন চক্রবর্তী৷ ২০১৬ সালে যাদবপুরে জিতেছিলেন সুজন৷ আবার শিলিগুড়ি কেন্দ্রেও পিছিয়ে পড়েছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য৷ সেখানে এগিয়ে রয়েছেন বিজেপি-র শঙ্কর ঘোষ৷ রায়দিঘি কেন্দ্র থেকেও পিছিয়ে পড়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়৷ সেখানে এগিয়ে তৃণমূল৷
চণ্ডীতলা কেন্দ্র থেকে পিছিয়ে পড়েছেন দলের আর এক গুরুত্বপূর্ণ নেতা মহম্মদ সেলিম৷ এই কেন্দ্রে এগিয়ে তৃণমূলের স্বাতী খন্দকার৷ দলের আর এক বর্তমান বিধায়ক দমদম উত্তর কেন্দ্রের প্রার্থী তন্ময় ভট্টাচার্যও পিছিয়ে পড়েছেন৷
advertisement
advertisement
এর পাশাপাশি পিছিয়ে পড়েছেন আর এক প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নানও৷ হুগলির চাঁপদানি কেন্দ্র থেকে পিছিয়ে তিনি৷ গতবার এই কেন্দ্র থেকেই জিতেছিলেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Election Results 2021: জোর ধাক্কা সিপিএমে, পিছিয়ে সুজন-অশোক-সেলিম-তন্ময়
Next Article
advertisement
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
  • ইরানের ধারাবাহিক হামলার কারণে মরদেহ ভারতে ফেরাতে বিলম্ব হয়েছে

  • নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

  • কুয়েতে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement