advertisement

অবশেষে রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল, দায়িত্ব কমল শোভনের

Last Updated:

মঙ্গলবারই রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটেছিল ৷ নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মন্ত্রিসভা থেকে সরানো হয়েছে রাজ্যের তিন মন্ত্রীকে ৷

#কলকাতা: মঙ্গলবারই রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটেছিল ৷ নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মন্ত্রিসভা থেকে সরানো হয়েছে রাজ্যের তিন মন্ত্রীকে ৷ মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী জেমস কুজুর ও অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাত। অসুস্থতার কারণে সরেছেন অবনী জোয়ারদারও। ২০১৬ সরকার গড়ার পর এই প্রথম মন্ত্রিসভায় বড় রদবদল ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এবার দায়িত্ব কমল শোভন চট্টোপাধ্যায়ের ৷
advertisement
নবান্নে সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আদিবাসী উন্নয়ন দফতর দেখবেন মুখ্যমন্ত্রী নিজেই ৷ তবে দায়িত্ব কমানো হল শোভন চট্টোপাধ্যায়ের ৷ অন্যদিকে পরিবেশ দফতরের দায়িত্ব পেলেন শুভেন্দু অধিকারী ৷ জনস্বাস্থ্য কারিগরি দফতরের দায়িত্ব পেলেন মলয় ঘটক ৷
advertisement
মন্ত্রিসভার রদবদলে সেচ দফতর হারালেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ সেচ দফতরের দায়িত্ব পেলেন সৌমেন মহাপাত্র ৷ অন্যদিকে অনগ্রসর শ্রেণি কল্যাণে রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ জলসম্পদের বাড়তি দায়িত্বে সুব্রত মুখোপাধ্যায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অবশেষে রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল, দায়িত্ব কমল শোভনের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement