advertisement

Sajal Ghosh: টিকিট পেলেন সজল ঘোষ, রাজ্যে দুই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির

Last Updated:

কিছু দিন আগেই বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাপস রায়৷ এর পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি৷

কলকাতা: বরানগর এবং ভগবানগোলায় উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল৷ বরানগরে বিজেপি প্রার্থী হচ্ছেন কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ৷ অন্যদিকে ভগবানগোলায় প্রার্থী করা হয়েছে ভাস্কর সরকারকে৷
কিছু দিন আগেই বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাপস রায়৷ এর পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি৷ এবার কলকাতা উত্তর কেন্দ্রে তাঁকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি৷ অন্যদিকে, বিধায়ক ইদ্রিশ আলির মৃত্যু হওয়ায় মুর্শিদাবাদের ভগবানগোলা আসনটি খালি হয়৷ এই দুই আসনেই আগামী ১ জুন উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷
advertisement
advertisement
সজল ঘোষ গত পুরভোটে কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন৷ রাজ্য বিজেপির অন্যতম পরিচিত এবং জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি৷ লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার অন্যতম দাবিদারও ছিলেন সজল৷ তবে লোকসভা নির্বাচনে টিকিট না দিলেও উপনির্বাচনে তরুণ এই নেতাকে সুযোগ দিল দল৷
advertisement
প্রার্থী হওয়ার পর সজল ঘোষ বলেন, ‘আমার উপরে আস্থা রাখায় দলকে ধন্যবাদ৷ আমার রাজনৈতিক গুরু তাপস রায়৷ তাঁর আশীর্বাদ নিয়েই আমি এগোব৷ উত্তর কলকাতায় আমাদের সংগঠন শক্তিশালী৷ আশা করছি দলকে আমি নিরাশ করব না৷’
রাজ্যে লোকসভা নির্বাচনে এখনও চারটি আসনে প্রার্থী ঘোষণা বাকি বিজেপির৷ তবে উপনির্বাচনের ক্ষেত্রে অবশ্য তৎপরতা দেখাল গেরুয়া শিবির৷ এই দুই আসনেই এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি তৃণমূল, বামফ্রন্ট অথবা কংগ্রেস৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sajal Ghosh: টিকিট পেলেন সজল ঘোষ, রাজ্যে দুই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement