advertisement

West Bengal By Election Results: বাংলার ৬ কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে সবুজ ঝড়ের ইঙ্গিত, চমকে দিচ্ছে মাদারিহাট-নৈহাটি-মেদিনীপুর

Last Updated:

West Bengal By Election Results: প্রাথমিকে ট্রেন্ডে, হাড়োয়া থেকে তৃণমূল এগিয়ে রয়েছে ১২৯৭৩ ভোটে। মেদিনীপুর থেকে ৫ হাজারেরও বেশি ভোটে তৃণমূল এগিয়ে রয়েছে। সিতাই থেকে তৃণমূল এগিয়ে রয়েছে ১৫৩০০-এরও বেশি ভোটে। নৈহাটিতে তৃণমূল এগিয়ে রয়েছে ১৪৬৯০ ভোটে।

ফের সবুজ ঝড়
ফের সবুজ ঝড়
কলকাতা: বিধানসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গে ৬টি কেন্দ্রেই এগিয়ে রয়েছে তৃণমূল! ২০২১ সালের ভোটে এই ছয় আসনের মধ্যে পাঁচটিতে জয়ী হয় তৃণমূল। এক মাত্র মাদারিহাট বিজেপির দখলে ছিল। এ বারের উপনির্বাচনে ছয়ে ছয় করার লক্ষ্য নিয়েছে তৃণমূল। প্রাথমিক প্রবণতায়, সব আসনেই এগিয়ে তৃণমূল।
প্রাথমিকে ট্রেন্ডে, হাড়োয়া থেকে তৃণমূল এগিয়ে রয়েছে ১২৯৭৩ ভোটে। মেদিনীপুর থেকে ৫ হাজারেরও বেশি ভোটে তৃণমূল এগিয়ে রয়েছে। সিতাই থেকে তৃণমূল এগিয়ে রয়েছে ১৫৩০০-এরও বেশি ভোটে। নৈহাটিতে তৃণমূল এগিয়ে রয়েছে ১৪৬৯০ ভোটে। তালড্যাংরা থেকে তৃণমূল এগিয়ে রয়েছে ৩৩০০ ভোটে। হাড়োয়া থেকে তৃণমূল এগিয়ে রয়েছে ১২৯৭৩ ভোটে। এই ট্রেন্ড বজায় থাকলে আরজি কর কাণ্ডের পর প্রথম কঠিন পরীক্ষায় সাফল্যের সঙ্গে উতড়ে যাবে তৃণমূল।
advertisement
প্রাথমিক প্রবণতায় মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকেও এগিয়ে রয়েছে তৃণমূল। ২০২১ সালের ভোটে এখান থেকে জয়ী হয় বিজেপি। সেখানেও এগিয়ে তৃণমূল। সিতাই থেকে এ বার তৃণমূল প্রার্থী করেছে সঙ্গীতা রায়। তিনি ১৪ হাজার ১৩৩ ভোটে এগিয়ে রয়েছে। বাঁকুড়ার তালড্যাংরা থেকেও এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। এ বারের উপনির্বাচনে সেখান থেকে তৃণমূল প্রার্থী করেছে ফাল্গুনী সিংহবাবুকে।
advertisement
advertisement
হাড়োয়াতে প্রথম রাউন্ড গণনা শেষে প্রায় সাত হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। দ্বিতীয় স্থানে রয়েছেন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম । মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে দ্বিতীয় রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ৫ হাজার ৮৩৬ ভোটে। চতুর্থ রাউন্ডের পরে নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে ১৯৯০০ ভোটে এগিয়ে আছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal By Election Results: বাংলার ৬ কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে সবুজ ঝড়ের ইঙ্গিত, চমকে দিচ্ছে মাদারিহাট-নৈহাটি-মেদিনীপুর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement