West Bengal Assembly Election Results 2021 Live Updates: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে তৃণমূল
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
ভোটের রেজাল্ট (West Bengal Election Results) 2021 Live: আজ বাংলার ভোটের ফল ঘোষণা। শুরু হচ্ছে কাউন্টিং। লড়াইয়ে তৃণমূল, বিজেপি, সিপিএম, কে এগিয়ে কে পিছিয়ে সব আপডেট জানুন।
আজ রবিবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা (West Bengal Election Results)। বাংলার ভোটের ফলের উপর নজর থাকবে গোটা দেশ মায় বহির্বিশ্বেরও, সকলেই জানতে চাইবে কে এগিয়ে কে পিছিয়ে। পর্যবেক্ষকরা বলছেন,ভারতের রাজনীতির রুটম্যাপ বদলে দিতে পারে এই নির্বাচনের ফলাফল। ২৩ জেলার ২৯২ টি কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য গণনা হবে ১০৮ টি কেন্দ্র থেকে। এর মধ্যে কলকাতার ১১ টি আসনের জন্য রয়েছে ৬ টি গণননাকেন্দ্র। এবারে ভোটে সবচেয়ে হেভিওয়েট সিট নন্দীগ্রাম (Nandigram)। আজ সেখানে ভাগ্যপরীক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। নজর থাকবে মমতা বন্দ্য়োপাধ্যায়ের নিজস্ব এলাকা ভবানীপুরেরও। হেভিওয়েট প্রার্থী যেমন মুকুল রায় (Mukul Roy) , বাবুল সুপ্রিয় (Babul Supriyo), রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajeeb Banerjee) কী ফল করেন, কেমন ফল হয় বামেদের তরুণ প্রজন্মের তা জানতে চাইবে গোটা দেশ। আমরা প্রতি মুহূর্তে সেই আপডেট তুলে ধরব। জানাব কোন কেন্দ্রে, কে এগিয়ে কে পিছিয়ে। সব আপডেট পেতে এই লাইভ ব্লগে চোখ রাখুন-
Location :
First Published :
May 02, 2021 5:49 AM IST









