WB Election Phase 8 Live Voting: এন্টালিতে দফায় দফায় উত্তেজনা, এলাকায় কেন্দ্রীয় বাহিনীর বিশেষ ফ্ল্যাগমার্চ
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
বীরভম ও মুর্শিদাবাদের ১১ আসন, মালদহে ৬ ও কলকাতার ৭ আসনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন রাজ্যবাসী।
আজ অষ্টম দফায় চার জেলায় ৩৫টি আসনে ভোটগ্রহণ। শেষ দফায় নজিরবিহীন নিরাপত্তা। কোভিড বিধি মেনে ভোট করানোই আজ কমিশনের চ্যালেঞ্জ। অষ্টম দফায় মোতায়েন প্রায় ৭৬ হাজার আধাসেনা । বীরভূমে মোতায়েন সবচেয়ে বেশি আধাসেনা। মোতায়েন ২২ হাজার ৪০০ জওয়ান। মুর্শিদাবাদে ২১ হাজার ২০০ আধাসেনা, মালদায় ১১ হাজার আধাসেনা মোতায়েন। কলকাতা উত্তরে মোতায়েন প্রায় ৯ হাজার ৫০০ জওয়ান ।
কুরুক্ষেত্রের শেষ যুদ্ধ। আজ অষ্টম দফায় চার জেলার ৩৫ আসনে ভোটগ্রহণ। বীরভম ও মুর্শিদাবাদের ১১ আসন, মালদহে ৬ ও কলকাতার ৭ আসনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন রাজ্যবাসী।
অন্যদিকে, অনুব্রতকে সতর্ক করল কমিশন। শুক্রবার সকাল সাতটা পর্যন্ত নজরদারির মধ্যেই থাকতে হবে। কোনও ভাবেই নজরদারির বাইরে যেতে পারবেন না।
advertisement
শীতলকুচির ১২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন। সতর্ক কমিশন। কোনওরকম অশান্তি রুখতে বুথের নিরাপত্তায় বাড়তি জোর। সতর্ক পাহারায় কেন্দ্রীয় বাহিনী।
Location :
First Published :
Apr 29, 2021 6:59 AM IST









