advertisement

'আরাবুলকে সঙ্গে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে না'! ISF-এর সঙ্গে জোট ভাঙছে বামেদের? ঘুরে গেল পুরো খেলা!

Last Updated:

CPIM-ISF: ভোটের মুখে তৃণমূল ছেড়ে আইএসএফ-এ যোগ দিয়েছেন একদা ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। আর দল বদলের পরই ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে আইএসএফের টিকিট পেয়ে যান আরাবুল ইসলাম। আর তারপর থেকে সিপিআইএম-আইএসএফ জোটে সমস্যা বেড়েছে।

বাম-আইএসএফ
বাম-আইএসএফ
আরাবুল ইসলামকে কেন্দ্র করে কি সিপিআইেম-আইএসএফ জোটে নতুন করে জটিলতা তৈরি হয়েছে? ভোটের মুখে তৃণমূল ছেড়ে আইএসএফ-এ যোগ দিয়েছেন একদা ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। আর দল বদলের পরই ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে আইএসএফের টিকিট পেয়ে যান আরাবুল ইসলাম। আর তারপর থেকে সিপিআইএম-আইএসএফ জোটে সমস্যা বেড়েছে। এই ইস্যুতেই কড়া অবস্থান নিয়েছে সিপিআইএম। যা বাম-আইএসএফ সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আরাবুলকে সামনে রেখে কোনওভাবেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। তাঁর কথায়, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একই ধরনের বিতর্কিত মুখকে গ্রহণ করা রাজনৈতিকভাবে অসংগত। এই বার্তা ইতিমধ্যেই আইএসএফ নেতৃত্বের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে।
সেলিম বলেন, “আমরা দুর্বৃত্তায়ন, দুর্নীতি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছি। যাঁকে পরাস্ত করতে আমাদের এই লড়াই, সেই ঘরানার কাউকে বগলদাবা করা কোনও সুস্থ রাজনীতির লক্ষণ নয়।” এই অবস্থানকে কেন্দ্র করে জোটে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আরাবুলের প্রার্থিতা মেনে নিলে বাম শিবিরের ভিতরে তীব্র অসন্তোষ তৈরি হতে পারত।
advertisement
advertisement
বিশেষ করে ভাঙড়ের পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ কর্মীদের উপর হামলার অভিযোগের প্রসঙ্গ তুলে সেলিম নিচুতলার কর্মীদের আবেগের দিকটিও সামনে এনেছেন। ফলে বিষয়টি শুধুই রাজনৈতিক নয়, সংগঠনের ভিতরকার বিশ্বাসযোগ্যতার প্রশ্নেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পর্যবেক্ষকদের মতে, অতীতে বিতর্কিত প্রার্থী নিয়ে সমস্যায় পড়ার অভিজ্ঞতা থেকেই এবার সতর্ক সিপিআইএম। আরাবুলকে ঘিরে এই টানাপোড়েন যদি না মেটে, তাহলে সিপিআইএম-আইএসএফ জোট কার্যত ভেস্তে যেতে পারে। নির্বাচনের আগে এই পরিস্থিতি রাজ্যের বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আরাবুলকে সঙ্গে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে না'! ISF-এর সঙ্গে জোট ভাঙছে বামেদের? ঘুরে গেল পুরো খেলা!
Next Article
advertisement
Left ISF Alliance: 'এখানে বিজেপি, তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই!' আরাবুলকে নিয়ে নওশাদদের কী বললেন ক্ষুব্ধ সেলিম?
'এখানে বিজেপি, তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই!' আরাবুলকে নিয়ে নওশাদদের কী বললেন ক্ষুব্ধ সেলিম?
  • আরাবুল ইসলামকে আইএসএফ প্রার্থী করায় ক্ষুব্ধ সিপিএম৷

  • আইএসএফকে কড়া বার্তা সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের৷

  • ভেস্তে যাবে বাম-আইএসএফ জোট?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement