advertisement

কুণালের লেখা গল্প নিয়ে এবার ওয়েব সিরিজ, অভিনয় করবেন সোহিনী

Last Updated:

২০২০ সালের বইমেলার আগে কুণাল ঘোষের নতুন দুটি বই প্রকাশ পায়। একটি ছিল ‘শাস্তির পর’।

কুণাল ঘোষ৷
কুণাল ঘোষ৷
কলকাতা: কুণাল ঘোষের লেখা উপন্যাস ‘পথ হারাবো বলেই’। সাসপেন্সে মোড়া, টানটান এই থ্রিলার গল্প নিয়েই পরিচালক রাহুল মুখোপাধ্যায় তৈরি করছেন ওয়েব সিরিজ ‘লহু’। যেখানে মাওবাদী নেত্রীর চরিত্রে দেখা যাবে টলিউডের সোহিনী সরকারকে। গোয়েন্দা হচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ।
২০২০ সালের বইমেলার আগে কুণাল ঘোষের নতুন দুটি বই প্রকাশ পায়। একটি ছিল ‘শাস্তির পর’। আরেকটি নবকল্লোলে প্রকাশিত উপন্যাস ‘পথ হারাবো বলেই’।
advertisement
গল্পের কেন্দ্রবিন্দুতে এক অন্তঃসত্ত্বা মাওবাদী নেত্রী। জেলার শহরতলিতে আত্মগোপন করে রয়েছেন তিনি। খবর পেয়ে ছদ্ম পরিচয়ে গোয়েন্দা অফিসারকে পাঠায় পুলিশ। এই নিয়েই টানটান গল্প।
advertisement
শুধু রাজনীতিবিদ নয়, কুণাল ঘোষের শিল্পী সত্ত্বা বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে৷ এর আগেও তিনি বই লিখেছেন৷ আবার অনেক সময়ই তাঁকে দরাজ গলায় গান গাইতেও শোনা যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কুণালের লেখা গল্প নিয়ে এবার ওয়েব সিরিজ, অভিনয় করবেন সোহিনী
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement