Bengal Weather Update: রেকর্ড গরম রাজ্যে! মার্চেই ছুঁতে পারে ৪০? আবহাওয়ার দফতরের বড় সতর্কতা!
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Bengal Weather Update: কলকাতায় মার্চ মাসে সর্বোচ্চ তাপমাত্রা গত কয়েক বছরে। ২০১২ সালে ২৯ মার্চ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০১৩ সালের ২৬ শে মার্চ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতাঃ কলকাতায় মার্চ মাসে সর্বোচ্চ তাপমাত্রা গত কয়েক বছরে। ২০১২ সালে ২৯ মার্চ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০১৩ সালের ২৬ শে মার্চ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪ সালে ৩০শে মার্চ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুনঃ ৬০ বছরের জন্মদিনে বড় চমক! নতুন সম্পর্ক নিয়ে অকপট আমির! প্রেমিকার নাম শুনলে অবাক হবেন
২০১৮ সালের ১৪ই মার্চ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০২১ সালে ৩১ শে মার্চ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস। ২০২২ সালে ২৮ মার্চ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। মার্চ মাসের সর্বকালীন রেকর্ড কলকাতায় ১৯৪১ সালে ২৩ শে মার্চ ৪১.১ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
advertisement
চলতি সপ্তাহে ১৫ মার্চ থেকে তাপপ্রবাহের সর্তকতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ১৫ থেকে ১৭ মার্চ, এই তিনদিন তাপপ্রবাহ চলবে পশ্চিমের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও চরম অস্বস্তিকর পরিস্থিতি থাকবে এই সময়ের মধ্যে। বিশেষত ১৬ মার্চ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ পরিস্থিতি।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 13, 2025 11:53 PM IST









