advertisement

সকাল থেকেই বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি, সম্ভাবনা রয়েছে কলকাতাতেও

Last Updated:

সকাল থেকেই শহরের মুখ ভার ৷ আকাশটাও একটু যেন কালো-কালো ৷ যদিও বেলা বাড়তেই রোদ উঠে পড়েছে ঝলমলিয়ে ৷ তবু সম্ভাবনাটা থেকেই যাচ্ছে ৷ কারণ, আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আজও শহরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

#কলকাতা: সকাল থেকেই শহরের মুখ ভার ৷ আকাশটাও একটু যেন কালো-কালো ৷ যদিও বেলা বাড়তেই রোদ উঠে পড়েছে ঝলমলিয়ে ৷ তবু সম্ভাবনাটা থেকেই যাচ্ছে ৷ কারণ, আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আজও শহরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সারাদিনই রোদ-মেঘলা মিশিয়েই থাকবে শহরের আকাশ ৷ দুপুর থেকে শুরু হতে পারে ঝড়-বৃষ্টি ৷
হাওয়া অফিস সূত্রে খবর, আজ রাজ্যের ১৩ জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে ৷ এমনকী হতে পারে শিলাবৃষ্টিও ৷ সকাল থেকেই বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে ঝড়-বৃষ্টি ৷ পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি ৷ ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে বীরভূমেও ৷ বোলপুর, সিউড়ি, রামপুরহাটে ভারী বৃষ্টি ৷ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি মালদহে ৷ মালদহে কোথাও কোথাও হচ্ছে শিলাবৃষ্টিও ৷ দঃদিনাজপুর, বালুরঘাটে, রায়গঞ্জ-সহ উঃদিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সকাল থেকেই বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি, সম্ভাবনা রয়েছে কলকাতাতেও
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement