advertisement

Heavy Rainfall Alert in South Bengal on Tuesday: নিম্নচাপ- ঘূর্ণাবর্তের জোড়া ফলা, মঙ্গলবার ফের দুর্যোগ ঘনাচ্ছে দক্ষিণবঙ্গে

Last Updated:

আগামী রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে জানিয়েছে হাওয়া অফিস৷ রবিবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হবে (Heavy Rainfall Alert in South Bengal on Tuesday)৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: আগামী মঙ্গলবার ফের প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ (Heavy Rainfall Alert in South Bengal on Tuesday)৷ এ দিন এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Forecast)৷ হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপরে ফের নতুন করে একটি নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে৷ তার জেরেই ফের বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ (Heavy Rainfall Prediction in South Bengal)৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এ দিন জানিয়েছেন, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে। গভীর নিম্নচাপে পরিণত হয়ে সেটিউ ওড়িশা উপকূলের দিকে যাবে৷ এর পাশাপাশি বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে৷ নতুন তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তটির অভিমুখ রয়েছে বঙ্গোপসাগরের দিকে৷ আগামী ২৬ তারিখ, রবিবার এই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে৷ এই দুইয়ের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ফলে আজই মৎস্যজীবীদের গভীর সমু্দ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে৷
advertisement
advertisement
আগামী রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে জানিয়েছে হাওয়া অফিস৷ রবিবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হবে৷ রবিবার থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। রবিবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগণায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সোমবার দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ বেশ কয়েকটি জেলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ মঙ্গলবার কলকাতা সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গেই ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী মঙ্গলবার দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে৷ কমবেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও৷ বাজ পড়ার আশঙ্কাও থাকছে৷
advertisement
গত সপ্তাহে প্রবল বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকায় জল জমেছে৷ নদীর জলস্তর বেড়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার একাধিক এলাকা প্লাবিত হয়েছে৷ আগামী মঙ্গলবারও নদীর জলস্তর বাড়বে বলে জানিয়েছেন আবহবিদরা৷ ফলে নিচু এলাকাগুলি ফের প্লাবিত হতে পারে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Heavy Rainfall Alert in South Bengal on Tuesday: নিম্নচাপ- ঘূর্ণাবর্তের জোড়া ফলা, মঙ্গলবার ফের দুর্যোগ ঘনাচ্ছে দক্ষিণবঙ্গে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement