Rain storm alert in Bengal: রাজ্য জুড়েই চলবে ঝড়- বৃষ্টি, গরম থেকে আপাতত মুক্তি? জানালো আবহাওয়া দফতর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত কয়েকদিনের মতো আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতে।
আলিপুর আবহ দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা বেশি৷ বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। রয়েছে কালবৈশাখীর পূর্বাভাসও। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নীচে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
advertisement
advertisement
গত কয়েকদিনের মতো আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং ছাড়াও রাজ্যজুড়েই কালবৈশাখীর সর্তকতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে। আজ, মঙ্গলবারেও কালবৈশাখীর সম্ভাবনা থাকছে।
advertisement
আপাতত উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে চলতি সপ্তাহে। আগামী চার পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর-পূর্ব ভারত এবং সিকিমে।
আগামিকাল অরুণাচল প্রদেশের প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অসম ও মেঘালয়ে৷ মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়।
Location :
First Published :
May 03, 2022 4:51 PM IST










