advertisement

আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর

Last Updated:

গত কয়েকদিন ধরেই হাঁসফাঁস অবস্থা ছিল আমজনতার ! রোদের তেজে রাস্তায় বেরোনোই দায় হয়ে দাঁড়িয়েছে ৷ আজ সকাল থেকেও সেই একই অবস্থা ৷

#কলকাতা: গত কয়েকদিন ধরেই গরমে হাঁসফাঁস অবস্থা ছিল আমজনতার ! রোদের তেজে রাস্তায় বেরোনোই দায় হয়ে দাঁড়িয়েছে ৷ আজ সকাল থেকেও সেই একই অবস্থা ৷ প্যাঁচপ্যাঁচে গরমে নাভিশ্বাস উঠছিল পথচলতি মানুষের ৷ কিন্তু অবশেষে খুশির খবর ৷ আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়াসহ দক্ষিণবঙ্গে ঝাঁপিয়ে বৃষ্টি আসতে চলেছে ৷ এমনটাই সতর্কতা জারি করল হাওয়া অফিস ৷
কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া অফিস ৷ আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা ৷ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেও ৷ বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা ৷ হাওড়া এবং পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর ৷
তবে, ইতিমধ্যেই কেরলে বর্ষা ঢুকে গিয়েছে ৷ গরম থেকে রেহাই দিতে খুব শীঘ্রই কাজ্যে ঢুকছে বর্ষা ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement