advertisement

আজ বিকেলেই কলকাতায় আছড়ে পড়বে কালবৈশাখি

Last Updated:

সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস জারি ছিলই ৷ শনিবার ফের আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ৷ শনিবার বিকেলেই কলকাতায় আছড়ে পড়তে চলেছে কালবৈশাখি ৷

#কলকাতা: সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস জারি ছিলই ৷ শনিবার ফের  আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ৷  শনিবার বিকেলেই কলকাতায় আছড়ে পড়তে চলেছে কালবৈশাখি ৷ কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
বিহার ও ওড়িশায় তৈরি নিম্নচাপ অক্ষরেখার জেরে বিহার, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে ৷ ফলে রাজ্যে জলীয় বাষ্প ঢুকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে। শুক্রবারই কালবৈশাখীর জেরে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার সহ বেশ কয়েকটি জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি হয় ৷ শনিবারও কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ বিকেলেই কলকাতায় আছড়ে পড়বে কালবৈশাখি
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement