advertisement

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, বাণিজ্য বিভাগে যুগ্মভাবে প্রথম কমল শা ও কোমল সিং

Last Updated:
#কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার শেষ ৷ প্রকাশিত চলতি বছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট। পরীক্ষার্থীদের উৎকন্ঠা শেষে সকাল ১০টায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস ৷
বাণিজ্য বিভাগে যুগ্মভাবে প্রথম ও মেধাতালিকায় দশম কমল শা ও কোমল সিং ৷ ৯৭.২ শতাংশ অর্থাৎ ৪৮৬ নম্বর পেয়েছে তারা ৷ দুজনেই কলকাতার পড়ুয়া ৷ কমল জ্ঞানভারতী স্কুলের ছাত্র ও কোমল ন্যাশনাল হাই স্কুলের ছাত্রী ৷ চলতি বছরের উচ্চমাধ্যমিকে এই দুজনই বাণিজ্যে সেরা স্থান অধিকার করেছে ৷
advertisement
৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে যুগ্ম ভাবে প্রথম শোভন মণ্ডল ও রাজর্ষি বর্মন ৷ দুজনের প্রাপ্ত নম্বর ৪৯৮ ৷ রাজর্ষি জেনকিন্স স্কুল কোচবিহারের ছাত্র আর শোভন বীরভূম জেলা স্কুলের ছাত্র ৷
advertisement
সংসদের ইতিহাসে এই প্রথম, মেধাতালিকার প্রথম দশে ১৩৭ জন স্থান পেয়েছেন ৷ চলতি বছরে মোট পাশের হার ৮৬.২৯ ৷ ছেলেদের পাশের হার ৮৭.৪৪ ৷ মেয়েদের পাশের হার ৮৫.৩০ ৷ পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর , কালিম্পং-য়ে পাশের হার ৯০ শতাংশের বেশি ৷ প্রথম বিভাগে পাশ করেছেন ২ লক্ষ ১৫৫ জন ৷ ৯০ শতাংশের বেশি পেয়েছেন ৭ হাজার ৮১৮ জন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, বাণিজ্য বিভাগে যুগ্মভাবে প্রথম কমল শা ও কোমল সিং
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement