advertisement

ফের টেক্কা জেলার, উচ্চমাধ্যমিকে পাশের হারে দ্বিতীয় কলকাতা

Last Updated:
#কলকাতা: উচ্চমাধ্যমিকে ফের টেক্কা জেলার। মাধ্যমিকের মতোই শীর্ষে পূর্ব মেদিনীপুর । কলকাতাকে হারিয়ে প্রথম হয়েছে জেনকিন্স স্কুল কোচবিহারের রাজর্ষি বর্মন ও বীরভূমের শোভন মণ্ডল । ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে যুগ্ম ভাবে প্রথম শোভন মণ্ডল ও রাজর্ষি বর্মন ৷ দুজনের প্রাপ্ত নম্বর ৪৯৮ ৷
চলতি বছরে মোট পাশের হার ৮৬.২৯ ৷ ছেলেদের পাশের হার ৮৭.৪৪ ৷ মেয়েদের পাশের হার ৮৫.৩০ ৷ পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর , কালিম্পং-য়ে পাশের হার ৯০ শতাংশের বেশি ৷ পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় কলকাতা ৷ পাসের হারে তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর এবং চতুর্থ কালিম্পং ৷
advertisement
সংসদের ইতিহাসে এই প্রথম, মেধাতালিকার প্রথম দশে ১৩৭ জন স্থান পেয়েছেন ৷ প্রথম বিভাগে পাশ করেছেন ২ লক্ষ ১৫৫ জন ৷ পাশের হারে দ্বিতীয় হলেও মেধাতালিকায় জেলার পড়ুয়াদের সঙ্গে সঙ্গে কলকাতার পড়ুয়ারাও সমানভাবে জায়গা করে নিয়েছে ৷
advertisement
সকাল এগারোটার পর বিভিন্ন ওয়েব সাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা ৷ উচ্চমাধ্যমিকের ফল জানা যাবে আমাদের ওয়েবসাইটেও ৷ এদিনই ১১ টা থেকে স্কুলগুলিতে শুরু হবে পরীক্ষার্থীদের মার্কশিট বিতরণ ৷
আমাদের ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের ফল জানতে, News18 Bangla.Com-এ ঢুকলেই দেখতে পাবেন একটি উইন্ডো৷ যেখানে লিখতে হবে আপনার রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ৷ তারপর চেক রেজাল্ট বোতামে ক্লিক করলেই জেনে যাবেন উচ্চমাধ্যমিকের ফলাফল৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের টেক্কা জেলার, উচ্চমাধ্যমিকে পাশের হারে দ্বিতীয় কলকাতা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement