advertisement

WB 10th Result 2019: পাশের হারে টেক্কা পূর্ব মেদিনীপুরেরর, মেধাতালিকায় কলকাতার মোটে ১জন পড়ুয়া

Last Updated:
#কলকাতা: ফের মাধ্যমিকে জেলার রমরমা ৷ মাধ্যমিকের পাশের হারে এবারও কলকাতাকে পিছনে ফেলে দিল জেলা । মেধাতালিকায় প্রথম দশে জেলার ৫০ জন ৷ তবে মেধাতালিকায় প্রথম দশে স্থান পেয়েছেন কলকাতার মোটে একজন পড়ুয়া ৷ যাদবপুর বিদ্যাপীঠের সোহম দাস ৷ প্রাপ্ত নম্বর ৬৮১ ৷ মেধাতালিকায় সোহমের জোরেই নিজের অস্তিত্ব ধরে রেখেছে কলকাতা ৷
এবারও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর । পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার ৯৬ শতাংশ ৷ এরপরই দ্বিতীয় স্থানে কলকাতা ৷ কলকাতায় সাফল্যের হার ৯২.১৩ শতাংশ ৷
কলকাতার উপকণ্ঠের জায়গা গুলি ধরলে নবম স্থানে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ৷ মিশনের দুই ছাত্র অভিনন্দন জানা ও ঐকিক মাঝির প্রাপ্ত নম্বর ৬৮২ ৷ এছাড়া বিরাটি বিদ্যালয়ের প্রত্যুষা মজুমদারও রয়েছে দশম স্থানে ৷
advertisement
advertisement
এবছর ৯৯.৯৪ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম হয়েছেন পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের সৌগত দাশ ৷ তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৪ ৷
মাধ্যমিক পরীক্ষার ফল এবার জানা যাবে News18 Bangla-র ওয়েবসাইটে ৷ প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল ৷ সবার আগে ফল দেখতে ক্লিক করুন এখানে ৷ রেজাল্ট জানতে এখানে টাইপ করুন রোল নম্বর, জন্ম তারিখ৷ জেনে যান মাধ্যমিকের ফলাফল ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB 10th Result 2019: পাশের হারে টেক্কা পূর্ব মেদিনীপুরেরর, মেধাতালিকায় কলকাতার মোটে ১জন পড়ুয়া
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement