WB Assembly Elections 2026:'তৃণমূল ২৫০-র বেশি আসনে জিতবে, নন্দীগ্রামেও জয় আসবে!'', ভোট ঘোষণা হতেই দাবি কুণালের!
- Reported by:Anup Chakraborty
- Published by:Rukmini Mazumder
Last Updated:
গত বিধানসভা নির্বাচনে ভোট হয়েছিল ৮ দফায়। এবার ভোট ২ দফায়। নির্বাচন কমিশন ভোট ঘোষণার পরেই প্রতিক্রিয়া জানালেন কুণাল ঘোষ। বললেন, '' তৃণমূল ২৫০-র বেশি আসনে জিতবে
কলকাতা: পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে। পশ্চিমবঙ্গে গত বিধানসভা ভোট আট দফায় ভোট হয়েছিল। কিন্তু এবার কেন দুই দফায় ভোট? নির্বাচন কমিশন জানায়, “কমিশন মনে করছে দফা কমানো প্রয়োজন। সকলের পক্ষে সুবিধাজনক এমন একটি পর্যায়ে এটি নামিয়ে আনা দরকার।”
ভোটের দফা কমানোর প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ জানান, ” কমিশন নিজে নিরপেক্ষ? জ্ঞানেশ কুমার নিজেই নিরপেক্ষ নয়। আমরা কিছু বলব না! আমরা এক দফাতে ভোটের জন্যও তৈরি। আমাদের বক্তব্য, আপনারা নিরপেক্ষ থাকুন। ওঁর বিরুদ্ধে মানুষ ভোটের পরে ব্যবস্থা নেবে। একজনও বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট হবে না। কোন আসনে লড়বে বিজেপি, সেটা ওঁদের মায়ার খেলা। নন্দীগ্রাম থেকে এবার তৃণমূল জিতবে।”
advertisement
#WATCH | Kolkata, West Bengal | On the announcement of dates of polls in 5 states/UTs, TMC leader Kunal Ghosh says, “West Bengal will vote against the central government’s politics of revenge, the politics of depriving Bengal, the insult to the Bengali language, the insult to the… pic.twitter.com/jPkZ1uCo5U
— ANI (@ANI) March 15, 2026
advertisement
advertisement
কুণাল ঘোষ আরও বলেন, ” পশ্চিমবঙ্গ কেন্দ্র সরকারের প্রতিহিংসার রাজনীতি, বাংলাকে বঞ্চিত করার রাজনীতি, বাংলা ভাষাকে অপমান, বাংলার মানুষকে অপমান এবং এসআইআর–এর নামে সাধারণ মানুষকে হয়রানির বিরুদ্ধে ভোট দেবে। বিজেপি আরও বড়ভাবে হারবে। তৃণমূল কংগ্রেস ২৫০–এর বেশি আসন জিতবে। ২৫০–এর বেশি বিধায়ক নিয়ে আবার ক্ষমতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 15, 2026 5:33 PM IST










